হোম > সারা দেশ

ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় বাবুগঞ্জের যুবক নিহত

উপজেলা প্রতিনিধি, বাবুগঞ্জ (বরিশাল)

নিহত মেহেদী হাসান তুরাগ। ছবি: আমার দেশ

ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল এলাকায় সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান তুরাগ (৩২) নামে বাবুগঞ্জের এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান তুরাগ বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের বাসিন্দা। মোস্তফা কামাল চিশতির ছোট ভাই বলে জানা গেছে।

তুরাগের সঙ্গে থাকা বন্ধু তরিকুল ইসলাম জানান, রাতে তারা চার বন্ধু মোটরসাইকেলে করে ঢাকা থেকে বরিশালের বাবুগঞ্জে নিজ গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে গৌরনদী উপজেলার কটকস্থল এলাকায় পৌঁছালে তুরাগের চালানো মোটরসাইকেলটি সড়কের মাঝখানে থাকা খাদে পড়ে যায়। এ সময় তিনি মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে দুর্ঘটনা ঘটে।

গৌরনদী হাইওয়ে পুলিশের এসআই শরিফুল ইসলাম জানান, রাত ৩টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। অজ্ঞাতনামা একটি পরিবহনের সঙ্গে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুর্ঘটনার পর আহত তুরাগকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর সংশ্লিষ্ট পরিবহনটি ঘটনাস্থলে না থাকায় সেটি শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় এলাকায় ও নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

এমএইচ

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০