হোম > সারা দেশ

পদ্মা নদী থেকে নির্গত হচ্ছে গ্যাস, বালুতেও জ্বলছে আগুন

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পদ্মা নদীর পাড় ও পানির মধ্যে থেকে গ্যাস নির্গত হচ্ছে। সেখানে প্রায় অর্ধশত বুদ্বুদ দেখা যাচ্ছে। আগুন দিলে বালুতেও জ্বলে উঠছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল থেকে গোদাগাড়ী উপজেলার প্রেমতলী ঠাকুরঘাট এলাকায় এমন বুদ্বুদ দেখতে পান স্থানীয়রা। গভীর রাত পর্যন্ত উৎসুক মানুষ সেখানে ভিড় করেছিলেন। বুধবার সকাল থেকেও আশপাশের গ্রামের নারী-পুরুষ ও শিশুরা নদীপাড়ে ভিড় করছেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দলকে ঘটনাস্থলে পাঠিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহম্মেদ।

বুধবার দুপুরে তারা ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, নদীর পানি ও পাড়ে প্রায় অর্ধশত স্থান থেকে বুদ্বুদ উঠছে। এর মধ্যে বালুর বুদ্বুদগুলো থেকে গ্যাস বের হওয়ার শব্দও পাওয়া যাচ্ছে।

স্থানীয় বাসিন্দা মো. শিহাব জানিয়েছেন, সম্প্রতি নদীর এই স্থানটিতেই নৌকা ডুবে তিনজনের মৃত্যু হয়। লাশ উদ্ধারের জন্য সেদিন ফায়ার সার্ভিসের ডুবুরিদল এসেছিল। তারা জানিয়েছিলেন, পানিতে নামতে গেলে তাদের কাছে মনে হচ্ছে যে ওপরের দিকেই চলে আসছেন। এখন তারা ধারণা করছেন, সেটি গ্যাসের চাপ ছিল।

ওই এলাকার আরেক বাসিন্দা পিয়াস উদ্দিন বলেছেন, কয়েকদিন ধরে নদীর পানি কমছে। গতকাল এলাকার লোকজন এসব বুদ্বুদ দেখতে পান। তার পর থেকেই উৎসুক মানুষের ভিড় লেগে আছে। গভীর রাত পর্যন্ত লোকজন আগুন জ্বালিয়ে গ্যাসের উপস্থিতি দেখেছেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের গোদাগাড়ী স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার জমির উদ্দিন বলেছেন, ‘এখানে অসংখ্য বুদ্বুদ দেখা যাচ্ছে। গ্যাসের কারণে এটি হচ্ছে কি না তা আমরা জানি না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। তারা এসে দেখবেন।’

গোদাগাড়ীর ইউএনও ফয়সাল আহম্মেদ জানিয়েছেন, সকালে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্র থেকে বিষয়টি তাকে জানানো হয়। তিনি ফায়ার সার্ভিসকে ঘটনাস্থলে পাঠান। তারা এসে একটি রিপোর্ট দেবেন। গ্যাসের উপস্থিতি আছে কি না, তা জানতে পরীক্ষার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে