হোম > সারা দেশ

‘ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি ২৫০-এর অধিক আসন পাবে’

উপজেলা প্রতিনিধি, নলডাঙ্গা (নাটোর)

ফাইল ছবি

বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আগামী ফেব্রুয়ারির (২০২৬) নির্বাচনে বিএনপি ২৫০টির বেশি আসনে জয়লাভ করবে। এ সম্ভাবনায় ভীত হয়ে কিছু রাজনৈতিক দল নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।’

শুক্রবার (১৫ আগস্ট) নাটোরের নলডাঙ্গায় তার বাবা ডা. নাসির উদ্দিন তালুকদারের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তিনি আরো যোগ করেন, ‘নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র করে লাভ নেই। বাংলাদেশের মানুষ বহুদিন ধরে এই নির্বাচনের অপেক্ষায় আছে। যেকোনো চক্রান্ত ও অপতৎপরতা আমরা প্রতিহত করব।’

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার পূর্ব আলোচনা অনুযায়ী আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। খুব শিগগিরই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে জেলা ও স্থানীয় বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে