হোম > সারা দেশ

অগ্নিসংযোগ ও লুটপাট মামলায় খালাস বিএনপি নেতা দুলু

জেলা প্রতিনিধি, নাটোর

নাটোরের নলডাঙ্গায় ১৮টি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ভূমি উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ সব আসামিকে খালাস দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক এ এফ এম মারুফ চৌধুরী এ রায় দেন।

মামলার নথিপত্রের তথ্য অনুযায়ী, ২০০৪ সালের ৭ ফেব্রুয়ারি রামশার কাজীপুরে ১৮টি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে একই গ্রামের আনিছুর শাহের ছেলে আসাদুজ্জামান আসাদ বাদী হয়ে নলডাঙ্গা থানায় অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ১০৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।

দায়েরকৃত মামলায় ৪৩৬ ধারায় অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ৯৪ জনকে ২০০৭ সালের ৬ আগস্ট ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়।

সে মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে ২০০৭ সালের ৬ আগস্ট জেলা ও দায়রা জজ আদালতে আপিল করেন দণ্ডপ্রাপ্ত আসামি অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলসহ ৩০ জন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে নিষ্পত্তি হওয়া মামলার আপিল শুনানি শেষে আজ বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক দণ্ডপ্রাপ্ত সকল আসামিকে খালাসের আদেশ দেন।

নাটোর আদালতের পিপি অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর জানান, বিচারক মামলার পর্যবেক্ষণে বলেন, দুলুর ভাতিজা যুবদল নেতা সাব্বির আহম্মেদ গামা হত্যাকাণ্ডের পর বিষয়টি ভিন্ন খাতে নিতে সেই হত্যা মামলার আসামি ও তাদের স্বজনরা পরিকল্পিত ভাবে দুলু ও তার স্বজনদের বিরুদ্ধে ঘটনার তিন বছর পর কাউন্টার মামলা হিসেবে সে সেময় এই মামলাটি দায়ের করেছিলেন।

নাটোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম মুক্তা জানান, ‘এ রায়ে আইনের সুশাসন প্রতিষ্ঠা হয়েছে।’

নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কাজ করছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

লালমোহনে পাচারের সময় সার ও ট্রলার জব্দ

কাপাসিয়ায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি মিলন গ্রেপ্তার

ফেনীতে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মহিপুরে মাছ ধরতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৭