হোম > সারা দেশ

জমি যার, টাকা তার—অধিগ্রহণের টাকা পেতে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

ছবি: আমার দেশ

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী বাজারসংলগ্ন পাইটাল বাড়ি এলাকায় বরমী ব্রিজ ও সড়ক অধিগ্রহণের টাকা নিয়ে হয়রানি, চাঁদাবাজি ও হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় পাইটাল বাড়ির ভুক্তভোগী এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নারী-পুরুষসহ কয়েক শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা প্রকৃত জমির মালিকদের অধিগ্রহণের টাকা প্রাপ্তি নিশ্চিত করা, হয়রানি ও অনৈতিকভাবে টাকা দাবি বন্ধ এবং চাঁদাবাজি ও হুমকির অভিযোগ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বরমী ব্রিজ ও সড়ক নির্মাণের জন্য অধিগ্রহণ করা জমির টাকা নিয়ে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে প্রকৃত মালিকদের হয়রানি ও অনৈতিকভাবে টাকা দাবি করার অভিযোগ রয়েছে।

মানববন্ধনের ব্যানারে মোবারক, হৃদয়, মকবুল, কবির, ইব্রাহিম ও আব্দুর রাজ্জাকের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে প্রকৃত জমির মালিকদের অধিগ্রহণের টাকা নিয়ে হয়রানি বন্ধের দাবি জানানো হয়।

ভুক্তভোগী সোহেল মিয়া বলেন, “অধিগ্রহণের টাকা প্রকৃত জমির মালিকদের প্রাপ্য। জমি যার, তার অধিকার অনুযায়ী টাকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। কেউ যেন ভয়ভীতি দেখিয়ে বা অনৈতিকভাবে টাকা দাবি করে প্রকৃত মালিকদের হয়রানি করতে না পারে, সেজন্য প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।”

ফারুক মিয়া বলেন, “যারা জমি দিয়ে অধিগ্রহণের টাকা পাওয়ার অধিকারী, তাদের কোনোভাবেই চাপ বা হয়রানির মধ্যে রাখা উচিত নয়। বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে প্রকৃত মালিকদের টাকা বুঝিয়ে দেওয়ার পাশাপাশি চাঁদাবাজি ও হুমকির অভিযোগেরও তদন্ত করা প্রয়োজন।”

মঞ্জুরুল বলেন, “আমরা চাই, অধিগ্রহণের টাকা নিয়ে প্রকৃত জমির মালিকদের যেন কোনো ধরনের হয়রানির শিকার হতে না হয়। জমি যার, অধিগ্রহণের টাকা পাওয়ার অধিকারও তার। কেউ যদি জোরপূর্বক টাকা দাবি করে, ভয়ভীতি দেখায় বা চাঁদা দাবি করে, তাহলে প্রশাসনের মাধ্যমে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।”

লিটন মিয়া বলেন, “আমাদের জমি অধিগ্রহণ করা হয়েছে, কিন্তু সেই টাকা পাওয়ার ক্ষেত্রে নানা ধরনের জটিলতা ও চাপের মুখে পড়তে হচ্ছে। প্রকৃত মালিকদের টাকা নিয়ে কেউ যাতে অনৈতিকভাবে সুবিধা নিতে না পারে, সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন। যারা চাঁদাবাজি বা হুমকির সঙ্গে জড়িত, তদন্তে সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।”

এমএইচ

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী