হোম > সারা দেশ

পাসপোর্ট কার্যালয় থেকে রোহিঙ্গা যুবক আটক

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

নারায়নগঞ্জের ফতুল্লা পাসপোর্ট কার্যালয় থেকে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে ফতুল্লার ভুঁইগড়স্থ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় থেকে তাকে আটক করা হয়। আটক যুবকের নাম মো. আরিয়ান। তিনি কক্সবাজার জেলার উখিয়া থানার ২৬ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

পুলিশ জানায়, সোমবার দুপুরে বাংলাদেশি পাসপোর্ট তৈরি করতে ফতুল্লার ভুঁইগড়স্থ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে আসে রোহিঙ্গা যুবক আরিয়ান। কাগজপত্র যাচাই-বাছাই করে সংশ্লিষ্টরা জানতে পারেন তিনি রোহিঙ্গা। এরপর তাকে তুলে দেয়া হয় পুলিশের হাতে। এ সময় তার কাছে পাসপোর্টের আবেদনপত্রের সঙ্গে নারায়নগঞ্জের একটি বাড়ির বিদ্যুৎ বিল কপি পাওয়া যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, ‘দালালের মাধ্যমে এই রোহিঙ্গা তরুণ বাংলাদেশি সেজে পাসপোর্ট তৈরির চেষ্টা করে। তার টার্গেট ছিল বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে মধ্যপ্রাচ্যের কোনো দেশে পালানো।

তিনি আরো জানান, রোহিঙ্গা যুবককে পাসপোর্ট তৈরি করে দেয়ার পেছনে কারা জড়িত, পাসপোর্ট তৈরির কাগজপত্র কারা জোগাড় করে দিলেন, তার অনুসন্ধান করা হচ্ছে। জড়িত ব্যক্তিদেরও আইনের আওতায় আনা হবে।

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে