হোম > সারা দেশ

বাঞ্ছারামপুরে জাতীয় কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)

উৎসবমুখর পরিবেশে প্রথমবারের মতো ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অনুষ্ঠিত হয়েছে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৫। শনিবার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি ইউনিয়নের  ইমামনগর জামিয়া ইসলামিয়ার কওমি মাদরাসার উদ্যোগে অনুষ্ঠিত হয় জাতীয় কোরআন প্রতিযোগিতা। এতে অংশগ্রহাণকারীদের মধ্য থেকে বিজয়ীদেরকে নগদ টাকাসহ ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায় থেকে জোন ভিত্তিক ১২ শতাধিক হাফেজ, মাওলানা, মুফতি ও মাদরাসার ছাত্ররা অংশগ্রহণ করেন। তিনটি গ্রুপে ভাগ করে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলা ও জেলা পর্যায়েও পুরস্কার প্রদান করা হয়। হাফেজ,  মাওলানা, মুফতি, মাদরাসার ছাত্র ও ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারনায় মুখরিত হয়ে উঠে অনুষ্ঠানস্থল।

মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আবদুস সাত্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি উস্তাযুল হুফ্ফাজ শায়েখ ক্বারী আব্দুল হক্ব। বিশেষ অতিথি ছিলেন শায়েখ ক্বারী নাজমুল হাসান। পবিত্র এই কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠান দেখতে প্রায় ৫ হাজার ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন অনুষ্ঠান স্থলে। 

পানি উৎপাদন বাড়াতে জাইকার সহযোগিতা চাইল চট্টগ্রাম ওয়াসা

অবৈধ জাল তৈরির কারখানার সন্ধান, ৪৪ লাখ টাকার সামগ্রী জব্দ

খাল দখলদারদের স্বেচ্ছায় সরে যেতে হবে: চসিক মেয়র

ফুলবাড়ীয়ায় বজ্রপাতে কলেজছাত্রী ও কৃষক নিহত

ট্রেনে ছোড়া পাথরে দৃষ্টি হারালেন আইনজীবী

জমি নিয়ে বিরোধ, চাচাতো ভাইয়ের ঘুষিতে প্রাণ গেল আরেক ভাইয়ের

বিশেষ অভিযানে যাওয়ার পথে দুর্ঘটনা, ৮ ডিবি পুলিশ সদস্য আহত

সিলেট সীমান্তে বাংলাদেশি কৃষকের লাশ উদ্ধার

আড়াই হাজার কো‌টি টাকা হা‌তি‌য়ে নেয়া হুন্ডি কাজল ভারতে মারা গেছেন

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব