হোম > সারা দেশ

দৌলতপুরে নিখোঁজ যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, দৌলতপুর (কুষ্টিয়া)

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে নির্জন মাঠের সড়কের পাশে ঘাস দিয়ে ঢেকে রাখা রাজা বিশ্বাস (২৮) নামে এক যুবকে লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের শরীরের বিভিন্ন অংশে শিয়ালে খাওয়া ক্ষতবিক্ষত অবস্থা লক্ষ্য করা গেছে।

বুধবার সকাল ৭টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর তালতলা মাঠে সড়কের পাশ থেকে নিহত যুবকের লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবক রাজা একই ইউনিয়নের পিয়ারপুর গ্রামের আব্দুর রাজ্জাক আলী বিশ্বাসের ছেলে। গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে সে নিখোঁজ ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় কৃষক সানাউল্লাহ মাঠে কাজ করতে যাওয়ার সময় নির্জন সড়কের পাশে কয়েকটি শিয়ালকে একটি বস্তু টানাটানি করতে দেখেন। তিনি কাছে এগিয়ে গেলে শিয়ালগুলো পালিয়ে যায়। পরে তিনি সেখানে ঘাস ও খড় দিয়ে ঢাকা অবস্থায় এক ব্যক্তির লাশ দেখতে পান।

লাশটির মুখ ও শরীরের বিভিন্ন অংশে শিয়ালে ক্ষতবিক্ষত করার দৃশ্য দেখে সানাউল্লাহ চিৎকার দিলে মাঠে কাজ করা আশপাশের অন্য কৃষকরা ঘটনাস্থলে ছুটে যান। খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। তবে লাশটি বিকৃত হওয়ায় সেসময় তার পরিচিয় নিশ্চিত হতে পারেনি কেউ। পরে লাশ শনাক্তে ঝিনাইদহ থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন টিমকে তলব করা হলে তারা নিশ্চিত করেন দু্দিন আগে নিখোঁজ হওয়া যুবক রাজার লাশ।

লাশের পরিচয় নিশ্চিত হওয়ার পর দৌলতপুর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন। তবে মৃত্যুর কারণ নিশ্চিত করতে না পারলেও এটি হত্যাকাণ্ড কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে দৌলতপুর পুলিশ।

নিহত যুবকের লাশ উদ্ধারের বিষয়ে পিয়ারপুর ইউনিয়নের সদস্য জনি জোয়ার্দার জানান, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজা নিখোঁজ হলে পরদিন মঙ্গলবার রাজার পিতা ও আমি দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করি। বুধবার তার লাশ উদ্ধার হলো। এমন নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সঠিক বিচার দাবি করেন তিনি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, লাশটি আনুমানিক দুই থেকে তিন দিনের পুরোনো। লাশের মুখমণ্ডলসহ শরীরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিচয় শনাক্তের পর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে ভেড়ামারা-দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, মাঠের মধ্যে অর্ধগলিত লাশ পড়ে থাকার সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায়। পরে সিআইডি টিমের সহযোগিতায় লাশটি রাজা নামে একজনের পরিচয় নিশ্চিত হওয়ার পর তার লাশ মর্গে প্রেরণ করা হয়। প্রাথমিকভাবে এটা হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

এমএইচ

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০