হোম > সারা দেশ

জাকসু নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

প্রতিনিধি, জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করার সুযোগ রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনে স্থাপিত নির্বাচন কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। আগামীকাল শুক্রবার (২৯ আগস্ট) বিকেল থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু হবে।

জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব এ কে এম রাশিদুল আলম বলেন, বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে পাঁচজন ছাড়া বাকিরা প্রার্থিতা ফিরে পেয়েছেন। যদি কোনো শিক্ষার্থী মনোনয়ন ফরম প্রত্যাহার করতে চান, তাহলে আজকের মধ্যেই তা করতে পারবেন।

রাশিদুল আলম আরও বলেন, আমরা আগামীকাল শুক্রবার বিকেল ৪টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করব। এরপর থেকেই প্রার্থীরা প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন।

এর আগে, ২৭ আগস্ট বাতিল হওয়া ২০ জন প্রার্থীর মধ্যে ১৫ জন নির্বাচন কমিশনের কাছে আপিল করলে রায়ের মাধ্যমে সবাই প্রার্থিতা ফিরে পান। আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন।

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

হোসেনপুর উপজেলা জামায়াতের আমির হলেন আমিনুল হক

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪৯ কারখানায় ছুটি, ১৩টি বন্ধ ঘোষণা

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে আ.লীগের তাণ্ডব

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

বিয়েবাড়ির খাবার খেয়ে নবদম্পতিসহ শতাধিক অসুস্থ, একজনের মৃত্যু

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা