হোম > সারা দেশ

পাহাড়ি ঢলে প্লাবিত রাজস্থলীর নিম্নাঞ্চল, পানিবন্দি শত শত পরিবার

উপজেলা প্রতিনিধি, রাজস্থলী (রাঙামাটি)

ছবি: আমার দেশ

রাতের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির রাজস্থলী উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে হঠাৎ হু-হু করে পানি বৃদ্ধি পাওয়ায় ঘুম থেকে ওঠার আগেই প্লাবিত হয়েছে উপজেলার গাইন্দ্যা ও ঘিলাছড়ি ইউনিয়নের নিম্নাঞ্চল। ফলে চরম ভোগান্তি ও আতঙ্কের মধ্যে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এছাড়াও পাহাড়ি ঢলের পানিতে নিম্নাঞ্চলের ঘরবাড়ি ডুবে যাওয়ার পাশাপাশি কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। খালের আশপাশের জমিতে চাষ করা মৌসুমি শাক-সবজি ও বিভিন্ন ফসলি জমি সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে। এতে স্থানীয় কৃষি খাতে বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কা করছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা।

সরেজমিনে দেখা গেছে, কাপ্তাই খালের তীব্র স্রোতে নদীর পার্শ্ববর্তী বাড়িঘরগুলো মারাত্মক ভাঙনের ঝুঁকিতে রয়েছে। যে কোনো মুহূর্তে ঘরবাড়ি ধসে পড়ার আশঙ্কা থাকলেও অনেক পরিবার এখনো নিরাপদ আশ্রয়ে না গিয়ে চরম ঝুঁকি নিয়ে নিজ গৃহেই অবস্থান করছেন।

এই বিষয়ে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউসুফ হাসান জানান, ভারী বর্ষণ শুরু হওয়ার পর থেকেই ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের দ্রুত আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মাইকিং ও সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে। তবে স্থানীয় অনেক বাসিন্দাদের মধ্যে আশ্রয় কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে কিছুটা অনাগ্রহ দেখা যাচ্ছে।

তিনি আরও জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের সাথে সমন্বয় করে ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে দ্রুত নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এমএইচ

মাদক কারবার নির্বিঘ্ন করতে দুই শতাধিক সোলার লাইট চুরি

‎সাংবাদিকতাকে দলীয়করণ না করে ‎প্রকৃত চিত্র তুলে ধরুন

চট্টগ্রামে সরকারি অফিসে সন্ত্রাসের হোতা আ.লীগ নেতা ‘রয়েল নাসির’

ছয় মাস চিকিৎসার পর ফিরছে আহত বাঘিনী

কক্সবাজারে বন্যায় ২৪ জনের প্রাণহানি

চার নদীর পানি ৬ পয়েন্টে বিপৎসীমার ওপরে

প্রথম বছরে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হলেও পরেরবারই ঘাটতি

টঙ্গীতে দুর্ধর্ষ ছিনতাইকারী ‘চাপাতি কামাল’ সঙ্গীসহ গ্রেপ্তার

পাহাড় কেটে ডেকে আনা দুর্যোগ

কুলিয়ারচরে দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত