হোম > সারা দেশ

শৈত্যপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা, বিপর্যস্ত জনজীবন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

পৌষের ৩য় সপ্তাহে শৈত্যপ্রবাহের কবলে পড়েছে সীমান্তবর্তি জেলা চুয়াডাঙ্গা। কুয়াশার সঙ্গে শীতল বাতাস যোগ হওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শুক্রবার সকাল ৯ টায় জেলায় সর্বনিম্ন ১০.৮ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ছিল ৯৪ শতাংশ।

ঘন কুয়াশা আর উত্তরের হিমেল বাতাস নতুন করে বাড়িয়ে দিয়েছে শীতের মাত্রা। তারপরও জীবিকার তাগিদে নিম্নবিত্ত মানুষ কুয়াশা ও শীতকে উপেক্ষা করে কাজে যাচ্ছেন। অনেককে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে। শীতের কারণে হাসপাতালে বেড়েছে জ্বর, সর্দি, ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগ। প্রতিদিন জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা।

আবহাওয়ার অফিসের পর্যবেক্ষক জানান, বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল চুয়াডাঙ্গায় ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ ১ ডিগ্রি তাপমাত্রা বেড়েছে। তবে, হিমেল হাওয়া ও কুয়াশা অব্যাহত রয়েছে।

কুমিল্লা বোর্ডের আট কলেজ থেকে অংশ নিচ্ছে না কেউ

বগুড়া সিটিতে ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর, সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় সড়ক

শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তুর পাশে মিলল চিরকুট

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

লোহানীপাড়া বন বিভাগে গাছ কাটার মহোৎসব

কমলগঞ্জে সেতুর কাজ বন্ধ দুর্ভোগে ২৫ গ্রামের মানুষ

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

লালমোহনে নিয়োগ জালিয়াতির অভিযোগে অধ্যক্ষের এমপিও বন্ধের নোটিশ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ