হোম > সারা দেশ

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে স্বামীর মৃত্যু, স্ত্রী হাসপাতালে

উপজেলা প্রতিনিধি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বজ্রপাতে নজর আলী মিয়া (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী জুলেখা বেগম (৪০) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের মোক্তারামপুর কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকেলে বাড়ির পাশে ডোবা থেকে নজর আলী ও তার স্ত্রী মাছ ধরতে গিয়েছিলেন। ওইসময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সাথে বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে তারা দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সলিমগঞ্জ অলিউর রহমান জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নজর আলী মিয়াকে মৃত ঘোষণা করেন এবং তার স্ত্রী জুলেখা বেগম চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম জানান, বজ্রপাতের আঘাতে নজর আলী মিয়া নামে মুক্তারামপুর গ্রামে এক ব্যক্তি মারা গেছেন এবং তার স্ত্রী আহত হয়েছেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়েছেন, কারও কোনো অভিযোগ না থাকায় নিহত ব্যক্তির মরদেহ পরিবারের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে এবং নিহতদের স্ত্রী এখন সুস্থ আছেন।

তজুমদ্দিনে স্কুল ফিডিংয়ের মালামালসহ ট্রলারডুবি

ফেলে যাওয়া ৩ লাখ টাকা মালিককে ফেরত দিয়ে দৃষ্টান্ত গড়লেন অটোচালক

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হরিজন সম্প্রদায়ের মা হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি

সংঘর্ষে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন ছাত্র শিবির কর্মীর

শিক্ষা মন্ত্রীর উপজেলায় ৮৩ জন এসএসসি পরীক্ষার্থী অনুপস্থিত

পুলিশের পোশাক পরে একরাতে তিন বাড়িতে ডাকাতি

অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলল শনাক্ত করা যায়নি

চৌগাছায় তুলা খামারে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি