হোম > সারা দেশ

যাকে প্রার্থী করব, তার পক্ষে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন: এস এম জিলানী

কোটালীপাড়ায় দুর্গামণ্ডপ পরিদর্শনকালে

উপজেলা প্রতিনিধি, কোটালীপাড়া (গোপালগঞ্জ)

গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যোগ্য ও সমমনা প্রার্থী নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী। তিনি বলেন, আমরা যাকে প্রার্থী করব, তার পক্ষে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আমি ও চেয়ারম্যান যদি এক হই, তাহলে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা অনেক সহজ হয়ে যাবে।

সোমবার রাতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এস এম জিলানী বলেন, সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যোগ্য ও তাদের সঙ্গে সমমনা না হলে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হতে পারে। এতে এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হবেন। এ কারণে নির্বাচনে ভালো ও যোগ্য মানুষকে প্রার্থী করা হবে। তাই তাদের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, জনপ্রতিনিধিরা সমন্বিতভাবে কাজ করলে এলাকার উন্নয়ন কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া সহজ হবে। তাই এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থেই যোগ্য নেতৃত্ব নির্বাচন করা অত্যন্ত জরুরি।

এ সময় উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সোলায়মান শেখ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বিএনপি নেতা কাজী অমিত মাহমুদ ও মানিকুজ্জামান হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ তালুকদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের জ্যেষ্ঠ নেতারা।

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০