হোম > সারা দেশ

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, আহত ১৫

আমার দেশ অনলাইন

সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় ৭ নিহত হয়েছে। এছাড়াও এসব দুর্ঘটনায় আরো ১৫জন আহত হয়েছে।

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি জানান, ঢাকা–বরিশাল মহাসড়কে মৃত্যুর মিছিল যেন থামছেই না। মহাসড়কের রাকুদিয়া নতুনহাট কদমতলা এলাকায় সিএনজি ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুইজন নিহত এবং গাড়ির চালকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। সোমবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে মো. শহিদুল ইসলাম এবং মাহমুদা আক্তার। তাদের বাড়ি গৌরনদী উপজেলার দিয়াপুর গ্রামে। তারা বরিশালে আদালতে মামলাসংক্রান্ত কাজে যাচ্ছিলেন বলে জানা গেছে।

ফকিরহাট প্রতিনিধি জানান, ফকিরহাটে প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে কৌশিক দেবনাথ নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে বাগেরহাট-রূপসা আন্তঃজেলা মহাসড়কের ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কৌশিক দেবনাথ ফকিরহাট উপজেলার ব্রাহ্মণ রাগদিয়া এলাকার কৃষ্ণপদ দেবনাথের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাগেরহাটের দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী কৌশিক গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই প্রাইভেট কারটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

মুন্সীগঞ্জ(শ্রীনগর) প্রতিনিধি জানান, মাওয়া এক্সপ্রেসওয়ে-এ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার সকালে উপজেলার ষোলঘর ইউনিয়ন-এর ওমপাড়া এলাকায় ঢাকামুখী একটি মোটরসাইকেল বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাবেদ নারায়ণগঞ্জ জেলার মতিনের ছেলে। গুরুতর আহত মো. সামির (২৪) একই এলাকার দাদন আকন্দের ছেলে।

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি জানান, শ্রমিক বাবার জন্য ভাত দিতে গিয়ে ঝিনাইদহ সদরের নৃসিংহপুর নামক স্থানে ট্রাকের চাপায় হুসাইন নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে সময় প্রান্ত নামের আরেক কিশোর আহত হয়। সোমবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত হুসাইন কয়েরগাছি গ্রামের শাহিন রহমানের ছেলে এবং যশোরের একটি মাদ্রাসায় হেফজ বিভাগে পড়াশোনা করতো।

লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ আনোয়ার হোসেন ও যুবক রাকিব হোসেন নিহত হয়েছেন। সোমবার দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের আবুলের গোজা এলাকায় লক্ষ্মীপুর-মজুচৌধুরীরহাট সড়কে বাস চাপায় মোটরসাইকেল আরোহী রাকিব মারা যায়। এছাড়া রায়পুর মৎস্য প্রজণন ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে রায়পুর-লক্ষ্মীপুর সড়কে সিএনজি চালিত অটোরিকশা চাপায় আনোয়ার মারা যান।

নিহত রাকিব সদর উপজেলার শাকচর এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে। অপর নিহত আনোয়ার রায়পুরের চরপাতা এলাকার বাসিন্দা ও টিউবওয়েল মিস্ত্রি।

রাজশাহীতে টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ

১০ মাস স্থবির টেকনাফ স্থলবন্দর, থমকে আছে সীমান্ত বাণিজ্য

সংস্কার কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় বাড়ছে জনভোগান্তি

জামালপুরে মিষ্টি আলুর বাম্পার ফলন, কৃষকের মুখে মিষ্টি হাসি

ঈদ উপলক্ষে বাবুরহাটে বেচাকেনায় ধুম, দাম চড়া

যানবাহন সংকটে কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না পুলিশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট, দুর্ভোগে যাত্রীরা

এক কাপ দুধ চায়ের দামে ৩ কেজি আলু

খুমেক হাসপাতালে আউটসোর্সিং কর্মচারী নিয়োগ নিয়ে তুলকালাম

সবজির দাম কমলেও মাংস কাঁচামরিচের দাম বেশি