হোম > সারা দেশ

আনোয়ারায় ইটভাটা গিলে খাচ্ছে ফসলি জমি, দূষিত হচ্ছে পরিবেশ

খালেদ মনছুর, আনোয়ারা (চট্টগ্রাম)

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবৈধভাবে গড়ে উঠেছে ইটভাটা। অধিকাংশ ইটভাটাই কৃষি জমি দখল করে গড়ে উঠছে। পোড়ানো হচ্ছে কাঠ। বিরূপ প্রভাব পড়ছে পরিবেশে। ভাটার আগ্রাসনে দিন দিন কমে যাচ্ছে চার ফসলি জমি। ফলে দিন দিন ফসল উৎপাদন কমছে। স্থানীয়দের অভিযোগ, কোন নিয়মনীতির তোয়াক্কা করছে না ইটভাটার মালিক।

বিগত সরকারের সময় ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা বাহিনী এই ইটভাটা ভাঙার জন্য গেলেও অদৃশ্য কারণে তারা নামমাত্র তিন লাখ টাকা জরিমানা দিয়ে ফিরে যায়। ইটভাটার মালিক শামশুর সাথে তৎকালীন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ মান্নান চৌধুরীর এবং ভূমিমন্ত্রীর এপিএস সায়েমের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে প্রশাসন ইটভাটা গুড়িয়ে দেওয়ার জন্য গেলেও তা সম্ভব হয়নি। সম্প্রতি শুষ্ক মৌসুমে উপজেলার সরেঙ্গা, রায়পুর সহ বিভিন্ন বিলের তিন ফসলি জমি থেকে রাতের আঁধারে শত শত ড্রাম ট্রাক দিয়ে মাটি কাটার ফলে ইটভাটার বিরুদ্ধে ফুঁসে উঠছে স্থানীয় জনসাধারণ।

জানা যায়, আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের হলদিয়া পাড়া এলাকায় অবস্থিত শাহ মোহছেন আউলিয়া ব্রিকস (এমবিএম) নামের এই ইটভাটা একেবারে লোকালয় ঘেঁসে তিন ফসলি জমিতে গড়ে তোলা হয়েছে। দীর্ঘদিন ধরে এই ইটভাটার কোনো বৈধ কাগজপত্র নেই। মালিক শামশু অত্যন্ত প্রভাবশালী ও অবৈধ টাকার মালিক হওয়ায় দীর্ঘদিন ধরে কোনো কাগজপত্র ছাড়াই ইট ভাটাটি চালিয়ে যাচ্ছে। ইটভাটার পাশে হলদিয়া পাড়া, গুন্দিপ পাড়া, বারশত গ্রামের বিশ হাজার মানুষের বসবাস। এই বিশ হাজার মানুষের পুরো বছরের খাদ্যের যোগান হত ইটভাটা স্থাপন করা এই পরীর বিল থেকেই। বর্তমানে সেখানে শাহ মোহছেন আউলিয়া ব্রিকস (এমবিএম) ইটভাটার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষাবাদ।

এছাড়া ইটভাটার চারপাশে রয়েছে পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আমির মঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গুন্দিপ সরকারি প্রাথমিক বিদ্যালয়,বারশত কালিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়,শাহ মোহছেন আউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অনেক বেসরকারি ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ।

স্থানীয় কৃষক বাবু মিয়া বলেন, ইটভাটায় আমাদের সবকিছু শেষ। জমিতে চাষাবাদ হয়না। রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। আমিসহ অনেকের জমি জোরর্পর্বক খাজনা দেয়ার কথা বলে ইটভাটার মালিক দখল করে ঠিকমতো খাজনা দেয়না। টাকা খুঁজলে হুমকি ধমকি প্রদান করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আকতার বলেন, বটতলী শাহ মোহছেন আউলিয়া ব্রিকসে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। পাশাপাশি কাগজপত্র ঠিক করার জন্য এক মাসের সময় দেওয়া হয়েছে। এর মধ্যে কাগজপত্র ঠিক করতে না পারলে জেলা প্রশাসক স্যারের কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচনে ছয় পদে বিএনপির জয়

দর্শনায় হাতপায়ে শিকল বাঁধা অপহৃত ব্যক্তি উদ্ধার

ঝিনাইদহে খাজনার নামে চাঁদাবাজি, আন্দোলনের হুঁশিয়ারি

কুসিক প্রশাসক পদে আলোচনায় টিপু ও আবু

সহকারী শিক্ষিকাকে হেনস্তার অভিযোগের ঘটনায় সংবাদ সম্মেলন

আমার দেশে সংবাদ প্রকাশের পর মানববন্ধনের ডাক

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ব্যবসায়ীদের মার্জিমাফিক চলছে রংপুরে নিত্যপণ্যের বাজার

লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০ দোকান পুড়ে ছাই

রামপাল বিদ্যুৎকেন্দ্রের নতুন এমডি হলেন ভারতীয় প্রকৌশলী রমানাথ