হোম > সারা দেশ

সাড়ে ৫ ঘণ্টা পর ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল শুরু

উপজেলা সংবাদদাতা, (সাটুরিয়া) মানিকগঞ্জ

দীর্ঘ ৫ ঘণ্টা অবরোধের পর ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কের উভয় দিকে যানবাহনের দীর্ঘ যানজট সৃষ্টি হয়। বুধবার বিকেল ৫ টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয় বলে নিশ্চিত করেন সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলাম।

এর আগে বেলা সোয়া ১১টার দিকে রাস্তা আটকে কোম্পানি প্রতিষ্ঠা করার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নামেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া গ্রামবাসী।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জনসাধারণের চলাচলের রাস্তা আটকে কোম্পানি প্রতিষ্ঠার প্রতিবাদে বেলা সোয়া ১১টার দিকে সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন গোলড়া গ্রামবাসী। এরপর থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কের ওপয় দিকে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়।

সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলাম বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের নয়াডিঙ্গী ও গোলড়া বাসস্ট্যান্ডর মাঝামাঝি এলাকা থেকে গোলড়া গ্রামে যাতায়াতের মেঠো পথের সড়ক ছিল। পরে কোম্পানি ওই জমি কিনে নিয়ে ফ্যাক্টরি নির্মাণ করলে পায়ে হাঁটার রাস্তা বন্ধ হয়ে যায়। গোলড়া গ্রামের লোকজন পুরোনো সেই রাস্তা বহালের দাবিতে মহাসড়কে অবস্থান নেন। খবর পেয়ে সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং গ্রামবাসী ও কোম্পানি মালিকদের সঙ্গে আলাপ আলোচনার পরে বিকেল ৫ টার দিকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

চবি ছাত্রদল সাধারণ সম্পাদককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী, দিলেন বিভিন্ন পরামর্শ

দশমিনায় টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

মসজিদে বয়ান নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

কৃষকের অধিকার আদায়ে তারেক রহমানের হাত শক্তিশালী করতে হবে

আর্জেন্টিনার সমর্থনে ওসমানী মেডিকেল শিক্ষার্থীদের শোভাযাত্রা

আটঘরিয়ায় ট্রান্সফরমার চুরির ঘটনায় আটক ৩

বাঙ্গালি নদীতে ডুবে শিশু নিখোঁজ