হোম > সারা দেশ

ফুলবাড়ীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, তীব্র ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন

সূর্যের দেখা মেলেনি সারাদিন

ইউনুছ আলী আনন্দ, ফুলবাড়ী (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের ভারত সীমান্ত ঘেঁষা উপজেলা ফুলবাড়ীতে পৌষের তীব্র ঠান্ডা বিরাজ করছে। বুধবার ভোর সকাল থেকে এখানে গুঁড়িগুঁড়ি বৃষ্টি বয়ে যাওয়ায় ঠান্ডার তীব্রতা বেড়ে যায়। এতে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন।

তীব্র ঠান্ডায় শিশু বয়োবৃদ্ধরা কাহিল হয়েছে। এদের মাঝে দেখা দিয়েছে ঠান্ডা জনিত জ্বর,সর্দী ও কাশির প্রাদুর্ভাব। গবাদী পশু গরু ছাগল নিয়ে বিপাকে পড়েছে কৃষক। দিনমজুর শ্রেণির মানুষরা ঠান্ডার তীব্রতার কারণে মাঠে কাজে যেতে পাচ্ছেনা।

সীমান্ত ঘেঁষা ফুলবাড়ী উপজেলাটি হওয়ায় হিমালয়ের ঠান্ডার পরশ ও হিম বাতাসে এখানে ঠান্ডার তীব্রতা বাড়ায়্। এখানে বিকেল হলেই ঘনকুয়াশার সাথে ঠান্ডার তীব্রতা বাড়ে। এখানকার গ্রামাঞ্চলের মানুষরা ঠান্ডা তীব্রতা থেকে রক্ষা পেতে খড়কুটো জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা করছেন।

এ ব্যাপারে রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মককর্তা সুবল চন্দ্র সরকার আমার দেশকে জানান, কুড়িগ্রামে ও তার আশপাশ এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি বয়ে যাচ্ছে। অবস্থা আগামী ৪৮ ঘন্টা অব্যাহত থাকতে পারে।

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

শূন্যরেখায় ৬ দিন ধরে খোলা আকাশের নিচে বিএসএফের ঠেলে দেওয়া নারী

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান