হোম > সারা দেশ

কেরানীগঞ্জে জমির বিরোধে বাড়ি ভাঙচুর, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

স্টাফ রিপোর্টার, ঢাকা দক্ষিণ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা, ভাঙচুর, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ সময় বাধা দিতে গিয়ে দুলাল (৪৫) নামে এক ব্যক্তি ছুরিকাঘাতে আহত হয়েছেন।

গত রোববার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের আবদুল্লাহপুর মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মোজাম্মেল হোসেন।

অভিযোগে তিনি দাবি করেন, আবদুল্লাহপুর মধ্যপাড়ার সৈয়দ আলী ও রবিউলদের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এর জেরে ঘটনার রাতে অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাদের বসতবাড়িতে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করেন। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া ঘরের আলমারিতে রাখা নগদ ৬০ হাজার টাকা ও প্রায় তিন ভরি স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ করেন তিনি।

অভিযোগে আরো বলা হয়, মালামাল নিয়ে যাওয়ার সময় বাড়ির লোকদের চিৎকার শুনে মোজাম্মেলের ফুপাতো ভাই দুলাল ঘটনাস্থলে আসেন। এ সময় তাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়। দুলালকে রক্ষায় এগিয়ে এলে অন্যদেরও মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সৈয়দ আলী। তিনি বলেন, জমি নিয়ে বিরোধের জেরে তাদের মধ্যে মারামারি হয়েছে। এ ঘটনায় তারা মোজাম্মেলদের বিরুদ্ধে মামলা করেছেন। ওই মামলার কারণে তাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। তারা ভাঙচুরের সঙ্গে জড়িত নন বলে জানান।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে