হোম > সারা দেশ

রাবি শিক্ষার্থীদের ফের মহাসড়ক অবরোধ

প্রতিনিধি, রাবি

রাজধানী ঢাকায় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ফের ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রকৌশল ও কৃষি অনুষদের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বিজ্ঞান ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। পরে কৃষি অনুষদের চার বিভাগের শিক্ষার্থীরা এতে সংহতি জানায়।

অবস্থান কর্মসূচি শেষে দুপুর ১টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের করে রাবি প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে সমাবেশ করেন তারা। সেখানে তারা আধা ঘণ্টা অবস্থান শেষে কর্মসূচি সমাপ্তি ঘোষণা করেন ।

এ সময় শিক্ষার্থীরা ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না’, ‘কৃষিবিদ আসছে রাজপথ আসছে’, ‘নবম দশম পরে কর ইঞ্জিনিয়ার বানান কর’, ‘প্রকৌশলীদের ভয় নাই, রাজপথ ছাড়িনাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

শাখা প্রকৌশল অধিকার আন্দোলনের মুখ্য সংগঠক ও তথ্য ও যোগাযোগ প্রকৌশল বিভাগের শিক্ষার্থী সিফাত আবু সালেহ বলেন, গতকাল লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে পুলিশের ন্যাক্কারজনক হামলায় আমাদের বহু সহপাঠী আহত হয়েছেন, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আমরা বারবার উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দিলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যে দেশ প্রকৌশলীদের যথাযথ মর্যাদা দিতে ব্যর্থ, সে দেশ কোনোদিন উচ্চ শিখরে পৌঁছাতে পারবে না।

প্রকৌশল অনুষদের শিক্ষার্থী আহমেদ হাসান বলেন, আমাদের তিন দফা দাবিকে সরকার শুরু থেকেই অবহেলা করে আসছে। গতকাল ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে যাত্রা করলে পুলিশ আমাদের ওপর ন্যাক্কারজনক হামলা চালায়। এ ঘটনার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতে হবে।

এর আগে গতকাল পূর্বঘোষিত প্রকৌশল শিক্ষার্থীদের লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে রাবি-রুয়েট শিক্ষার্থীরা রাজশাহীর তালাইমারি মোড়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এছাড়াও গত ২৪ আগস্ট রুয়েট,রাবি ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষার্থীরা তিন দফা দাবিতে দুই ঘণ্টা ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন।

তাদের দাবিগুলো মধ্যে, নবম গ্রেডে কোনো কোটা ছাড়াই শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ দিতে হবে, দশম গ্রেডের নিয়োগ সকলের জন্য উন্মুক্ত করতে হবে এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের আবেদন করতে দিতে হবে এবং ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করতে পারবে না। ডিপ্লোমাধারীদের জন্য ‘টেকনিশিয়ান’ পদবি নির্ধারণ করতে হবে।

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

হোসেনপুর উপজেলা জামায়াতের আমির হলেন আমিনুল হক

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪৯ কারখানায় ছুটি, ১৩টি বন্ধ ঘোষণা

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে আ.লীগের তাণ্ডব

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

বিয়েবাড়ির খাবার খেয়ে নবদম্পতিসহ শতাধিক অসুস্থ, একজনের মৃত্যু

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা