হোম > সারা দেশ

রায়পুরায় নদীদূষণ রোধে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, রায়পুরা (নরসিংদী)

নরসিংদীর রায়পুরায় নদী দূষণ ও অবৈধ বালু উত্তোলন বন্ধে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে রায়পুরা উপজেলা প্রশাসন। "Stop River Pollution, Save Lives" প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয়ে গেলো 'রায়পুরা মেঘনা সুইম ২০২৫' এর সাঁতার প্রতিযোগিতা।

শনিবার রায়পুরা রানার্স কমিউনিটি ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে ৩ টি ক্যাটাগরিতে দিনব্যাপী এ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তিনটি ক্যাটাগরির মধ্যে ৫ কিলোমিটার সাঁতারে ২২ জন, ২ কিলোমিটারে ২৭ জন এবং ৭৫০ মিটারে ৭ জন সহ সর্বমোট ৫৫ জন সাঁতারু অংশ নেয়।

রায়পুরা রানার্স কমিউনিটির ফাউন্ডার সবুজ শিকদারের নেতৃত্বে সাঁতারুদের নিরাপত্তায় ১০টি নৌকায় মোট ৪৫ জন স্বেচ্ছাসেবী সার্বক্ষণিক কাজ করেছে।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে সকালে পান্থশালা এলাকায় স্টার্টিং পয়েন্টে সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।

সরকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: ফয়সল এমপি

মোংলায় কোস্ট গার্ড পরিচয়ে যুবককে তুলে নেওয়ার অভিযোগ

নারী ও শিশু নির্যাতন বিচারে ছুটির দিনও খোলা থাকবে আদালত: আইনমন্ত্রী

সরকারি জমিতে আ.লীগ নেতার মার্কেট

কোরবানির হাটে ভারতীয় পশু চোখে পড়েনি: প্রাণিসম্পদ মন্ত্রী

হাজীগঞ্জে নানির সঙ্গে রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

ঈদযাত্রায় বাঁশবাড়িয়া ঘাটে ঘরমুখী মানুষের ঢল

জগন্নাথপুরে বসতঘর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

হাতিয়ায় ১ লাখ পরিবার পেল ভিজিএফের চাল

ময়মনসিংহে হামে আক্রান্ত হয়ে আরো দুই শিশুর মৃত্যু