হোম > সারা দেশ

জিয়াউর রহমানের হাত ধরেই শুরু হয়েছিল নতুন কুঁড়ি স্পোর্টস: প্রবাসী কল্যাণমন্ত্রী

সিলেট ব্যুরো

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা শুরু হয়েছিল। এরই ধারাবাহিকতায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট জেলা স্টেডিয়াম থেকে একযোগে সারা দেশে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেন।

বুধবার সিলেটে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্বের উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন। সিলেট জেলা স্টেডিয়ামে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি।

নতুন কুঁড়ি স্পোর্টসের সিলেট আঞ্চলিক পর্বে সিলেট বিভাগের চার জেলার বিজয়ী খেলোয়াড়রা অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী। পরে ফুটবলে কিক করে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান কিশোর খেলোয়াড়দের খুঁজে বের করা এবং খেলাধুলাকে পেশা হিসেবে নিতে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। এসব তরুণ খেলোয়াড় ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনবে।

তিনি আরো বলেন, একটি দেশ ও জাতিকে এগিয়ে নিতে শক্ত ভিত প্রয়োজন, যা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৈরি করে গেছেন। সে ধারাবাহিকতা প্রধানমন্ত্রী তারেক রহমান এগিয়ে নিচ্ছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই কিশোর খেলোয়াড়রাই আগামী দিনে বাংলাদেশকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গৌরবান্বিত করবে এবং দেশের ক্রীড়াঙ্গনের দূত হিসেবে ভূমিকা রাখবে।

সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমান, জেলা প্রশাসক সারওয়ার আলম, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি আনোয়ারুল হক এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে চার জেলার প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এএস

সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৯

জামায়াতকে কখনই এ দেশের মানুষ ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

হাতি-মানুষ দ্বন্দ্ব নিরশনে বন বিভাগের বৈঠক

বাংলাদেশি জেলের লাশ ভারতে উদ্ধার, ১৯ দিন পর দেশে ফেরত

মির্জাগঞ্জে সরানো হয়েছে সড়কের বৈদ্যুতিক খুঁটি

ঈশ্বরদীতে দুই কলেজ শিক্ষার্থী অপহরণের পর উদ্ধার, চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

কুষ্টিয়ায় নদীতে গোসলে নেমে দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

উখিয়ায় বেপরোয়া ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল নারীর

৭০ বছরের জরাজীর্ণ স্বাস্থ্য কমপ্লেক্স ভবন উন্নয়নের আশ্বাস এমপি শামসুন্নাহারের

ফতুল্লায় রোলিং মিলে বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ