হোম > সারা দেশ

আগারগাঁও ও নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ১০

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

রাজধানীর আগারগাঁও ও নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারসহ ১০ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ও ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

রাজধানীর আগারগাঁয়ের একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে এক পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজন শিশুও রয়েছে। শনিবার সকাল পৌনে ৮টার দিকে দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আনা হয়েছে।

দগ্ধরা হলেন- মাছ ব্যবসায়ী মো. জলিল মিয়া (৫০), তার স্ত্রী আনেজা বেগম (৪০), দুই ছেলে আসিফ মিয়া (১৯), সাকিব মিয়া (১৬) ও মেয়ে মনিরা (১৭) ও নাতনি ইভা (৬)।

হাসপাতালে নিয়ে আসা দগ্ধ জলিল মিয়ার মেয়ের জামাই মো. আফরান মিয়া বলেন, শনিবার ভোর সাড়ে চারটার দিকে গ্যাসের লাইন লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। পরে তাদেরকে উদ্ধার করে সকালে হাসপাতালে আনা হয়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দগ্ধরা বর্তমানে ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তারা শেরপুরের নালিতাবাড়ী থানার বাসিন্দা বলে জানা গেছে।

এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের অন্তত ৪ জন দগ্ধ হয়েছেন। শনিবার সকালে দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- সাকিব, ইভা, আসিফ, আনেজা বেগম, মনিরা। এদের মধ্যে আগুনে সাকিবের শরীরের ৭ শতাংশ ইভার ২ শতাংশ, আসিফের ৫ শতাংশ, আনেজা বেগমের ১০ শতাংশ, অন্তঃসত্ত্বা মনিরার ৮ শতাংশ পুড়ে গেছে।\

দগ্ধ আলাউদ্দিনের বোন সালমা আক্তার জানান, তার ভাই, মা ও ভাইয়ের দুই মেয়ে ওই বাসার নিচতলায় ভাড়া থাকতো। ভোরে রান্নাঘরে বিকট শব্দে বিস্ফোরণ হলে আগুনে ঝলসে যায় তারা। পরে তাদেরকে প্রতিবেশীরা উদ্ধার করে হাসপাতালে যায়। ধারণা করা হচ্ছে, রান্না ঘরে গ্যাসের চুলা বিস্ফোরণ হয়েছে।

বিজিবির অভিযান সাত ভারতীয় নাগরিকসহ আটক ১১

দুই কোটি টাকা আত্মসাৎ, ৬ বছরেও প্রতিবেদন দেয়নি দুদক

নারায়ণগঞ্জে তিতাস গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, আহত ৩

ধামইরহাটে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, আটক ১

পেকুয়া থানায় ঘুসের টাকা ফেরত চাইতে গিয়ে মা-মেয়ে রক্তাক্ত

বাফার গুদামে বিএনপি নেতার দাপট, সিন্ডিকেটে সারের তীব্র সংকট

গোয়ালন্দে দেড় যুগেও সংস্কার নেই সড়কের, চরম দুর্ভোগে মানুষ

শেরপুরের ঐতিহ্যবাহী খাবার মহিষ দুধের টক দই

দখলে-দূষণে থামেস্বর নদী এখন ফসলের মাঠ

ব্রিজ ভেঙে পড়ায় ভোগান্তিতে মতলবের হাজারো মানুষ