হোম > সারা দেশ

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

দুজনের ছিল গভীর ঘনিষ্ঠতা, চলেও গেলেন একই সঙ্গে

জেলা প্রতিনিধি, নরসিংদী

নিহত দুই বন্ধু। ছবি: আমার দেশ

শ্রীমঙ্গলে বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য বাইকে করে অনুপ দাস ও আনোয়ারুল আজিম নামে দুই বন্ধু নরসিংদী থেকে বের হন। তারা রাস্তায় সড়ক দুর্ঘটনায় পড়ে আর যাওয়া হলো না বন্ধুর বাড়ি। পথেই মর্মান্তিক মৃত্যু হলো এই দুই বন্ধুর।

নিহতরা হলেন, নরসিংদী শহরের বৌয়াকুড় মহল্লার প্রয়াত ক্ষিতীশ দাসের ছেলে অনুপ কুমার দাস (৫৭) ও একই শহরের শিববাগ মহল্লার বাসিন্দা পুবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ারুল আজিম (৫৮)।

নিহতরা মোটরসাইকেলে বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বৈশামুড়া স্থানে একটি মালবাহী ট্রাকের ধাক্কায় সড়কের পাশে ছিটকে পড়ে যান এবং ঘটনাস্থলেই অনুপের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পথে আনোয়ারুল আজীমও মারা যান।

খবর পেয়ে তাদের আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খীরা তাদের লাশ নরসিংদীতে নিয়ে আসেন।

পণ্যবাহী ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে বলে সাংবাদিকদের জানান সরাইল খাঁটিহাতা (কুট্টাপাড়া) হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক আবদুল হালিম।

তিনি বলেন, মোটরসাইকেলটি চালাচ্ছিলেন আনোয়ারুল আজীম। আরোহী দুজনের মাথাতেই হেলমেট ছিল।

অনুপ কুমার দাসের ছোট ভাই তরুণ কুমার দাস বলেন, ভাই অনুপ কুমার দাস প্রবাসে ছিলেন। সম্প্রতি তিনি দেশে ফিরে আসেন। বর্তমানে তিনি বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন এবং আনোয়ারুল আজীম একজন কলেজ শিক্ষক। তিনি একটি কলেজের শিক্ষক। দুজনের মধ্যে গভীর ঘনিষ্ঠতা ছিল, চলেও গেলেন একই সঙ্গে।

অনুপ কুমার দাসের লাশ নরসিংদীর শ্মশানে দাহ করা হয়েছে। এবং আজীমের লাশ তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

হাইওয়ে থানা পুলিশ জানায়, সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বৈশামুড়া এলাকায় সিলেটগামী একটি ট্রাক পেছন থেকে একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের নিচে পিষ্ট হয়।

এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী অনুপ কুমার দাস ঘটনাস্থলেই ও আনোয়ারুল আজিম হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

এমএইচ

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০