হোম > সারা দেশ

ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ স্বাভাবিক

ট্রেনের ইঞ্জিনে আগুন

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ

ময়মনসিংহে দেওয়ানগঞ্জ অভিমুখী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার ঘটনায় আধা ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ ছিল। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

রেলসূত্রে জানা গেছে, শনিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি ধলা স্টেশনে পৌঁছালে হঠাৎ ট্রেনের ইঞ্জিনে ধোয়া দেখা যায়, ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

ওই সময় ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেসের ইঞ্জিন আউলিয়ানগর থেকে কমিউটার ট্রেনটি টেনে নিয়ে আসতে রওনা হয়। অন্যদিকে বিপরীত দিকের তিস্তা এক্সপ্রেস গফরগাঁও স্টেশনে দাঁড়িয়ে ছিল।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনে ধোয়া দেখা যায়। তবে আধা ঘণ্টার মধ্যেই ধোয়া কমে যায় এবং ট্রেনটি উদ্ধার করে ময়মনসিংহে নিয়ে আসা হয়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু, আহত দুই নারী

তাহিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

ফুলছড়িতে ভিজিএফের ৪৬৭ বস্তা চালসহ নৌকাডুবি

নিখোঁজের ১১ দিনেও খোঁজ মিলেনি ছেলেসহ গৃহবধূর

যমুনায় ঝড়ের কবলে নৌকা ডুবে গৃহবধূ নিখোঁজ

ব্যাকটেরিয়ার সহায়তায় আলু চাষে বিপ্লব, অর্ধেক সারেই ভালো ফলন

মাদকাসক্ত ভাতিজার বঁটির আঘাতে ফুপুর মৃত্যু

চাঁপাই সীমান্ত দিয়ে ঢুকছে ভারতীয় গরু, আতঙ্কে খামারিরা

রায়পুরায় ইত্যাদির শুটিং স্পটে শতাধিক ফোন চুরি

সিলেটের ভোলাগঞ্জ-ছনবাড়ী সড়কে ভোগান্তির শেষ নেই