হোম > সারা দেশ

আড়াইহাজারে যানজট নিরসনে যৌথ অভিযান

উপজেলা প্রতিনিধি,আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের আড়াইহাজারে রমজানকে সামনে রেখে যানজট নিরসনে ফুটপাত ও সড়কে হকার উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলে। অভিযানে নেতৃত্ব দেন৷ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাজ্জাত হোসেন।

এসময় অর্ধশতাধিক হকারদের সড়ক থেকে উচ্ছেদ করে অন্যত্র সরে যাওয়ার জন্য সময় বেঁধে দেন তারা।

অভিযানে আরও অংশগ্রহণ করেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নঈম উদ্দিন, আড়াইহাজার থানা পুলিশ ও আনসার সদস্য।

অভিযানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ , সাবেক ভিপি কবির হোসেন, আড়াইহাজার পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন ডালিম, আড়াইহাজার থানা দক্ষিণ জামায়াতে ইসলামীর আমীর হাদিউল ইসলাম।

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী