হোম > সারা দেশ

গাছায় অবৈধ গ্যাস সংযোগ পুনঃস্থাপনের চেষ্টা, আটক ১

আমার দেশ অনলাইন

গাজীপুরের গাছা থানা এলাকায় অবৈধভাবে পুনরায় গ্যাস সংযোগ দেওয়ার সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জানা যায়, তিতাস গ্যাস আঞ্চলিক বিক্রয় বিভাগ-জয়দেবপুরের আওতাধীন ছয়দানা হাজিরপুকুর পশ্চিমপাড়া এলাকায় মোতালিব হোসেনের বাড়িতে গত ৪ মে ২০২৬ তারিখে বিশেষ অভিযানে একটি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ‘কিল’ করা হয়।

কিন্তু পরবর্তীতে তিতাস গ্যাসের কোনো অনুমোদন ছাড়াই ওই কিলিংকৃত রাইজার পুনর্নির্মাণ করে আবারও গ্যাস সংযোগ দেওয়ার চেষ্টা করা হয়। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে বাধা প্রদান করেন এবং মো. ইকবাল হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেন।

স্থানীয়রা পরে বিষয়টি তিতাস গ্যাস কর্তৃপক্ষকে অবহিত করলে তাদের কর্মকর্তা-কর্মচারীদের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা নেওয়া হয়।

পুলিশ ঘটনাস্থলে এসে আটককৃত ইকবাল হোসেনকে নিজেদের হেফাজতে নেয়। এ ঘটনায় তিতাস গ্যাস কর্তৃপক্ষের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

তিতাস গ্যাসের কর্মকর্তারা জানান, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাঁশখালীতে বালু উত্তোলনে ভাঙছে বেড়িবাঁধ পানিবন্দি ২০ হাজার মানুষ

নৌ অ্যাম্বুলেন্সের হদিস নেই, চিকিৎসাবঞ্চিত চরের মানুষ

চকরিয়ায় পাহাড় ধসে মুহূর্তেই শেষ ঘুমন্ত ভাইবোন

ছাগলনাইয়ায় আগাছা-ঝোপঝাড়ের দখলে সড়ক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

জুলাইযোদ্ধা শহীদ আকাশের মা সরকারি ভাতা চান

দেড়শ বছরের পুরোনো বটগাছ অনুমোদন ছাড়াই কাটার অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

চট্টগ্রামে অতিভারি বর্ষণ অব্যাহত, ফের জলাবদ্ধতার শঙ্কা

রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী ও শিশুপুত্র নিহত

বৈরী আবহাওয়ায় আজ চবির ২১ বিভাগের পরীক্ষা স্থগিত