হোম > সারা দেশ

মাদ্রাসা থেকে পালাতে গিয়ে ৫ তলায় আটকে ছিল শিশু, অতঃপর...

স্টাফ রিপোর্টার

চাঁদপুর হাজীগঞ্জের আলীগঞ্জ আল ইহসান মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র আট বছর বয়সী এক শিশু পালানোর জন্য পাঁচতলার রান্নাঘরের ভেন্টিলেটর দিয়ে বের হয়ে বেয়ে নামতে গিয়ে এসির ক্যারিয়ারে আটকে পড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় আটকে যায়।

রোববার সকাল সাড়ে এগারটায় একজন কলার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে এমন তথ্য জানান।

৯৯৯ কলটেকার কনস্টেবল শারমিন কলটি গ্রহণ করে তাৎক্ষণিকভাবে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে বিষয়টি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। এই উদ্ধার তৎপরতা তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ ডিসপাচার ফায়ার ফাইটার মো. হানজালাল।

সংবাদপ্রাপ্ত হয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে নিরাপদে উদ্ধার করে তার অভিভাবকের কাছে বুঝিয়ে দেয়।

রোববার জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

চবি ছাত্রদল সাধারণ সম্পাদককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী, দিলেন বিভিন্ন পরামর্শ

দশমিনায় টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

মসজিদে বয়ান নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

কৃষকের অধিকার আদায়ে তারেক রহমানের হাত শক্তিশালী করতে হবে

আর্জেন্টিনার সমর্থনে ওসমানী মেডিকেল শিক্ষার্থীদের শোভাযাত্রা

আটঘরিয়ায় ট্রান্সফরমার চুরির ঘটনায় আটক ৩

বাঙ্গালি নদীতে ডুবে শিশু নিখোঁজ

বিএসএফের গুলিতে নিহত মুজিবের লাশ ফেরত দিল ভারত

ব্যাংক ডাকাতের গাড়িতে চড়ে সংসদে যাওয়া সরকার জনগণের নয়

শিবির নেতার অপহরণ নাটকের প্রতিবাদে ছাত্রদলের সংবাদ সম্মেলন