হোম > সারা দেশ

সারা পৃথিবীতে বাংলাদেশের মানুষের দাম নেই: ধর্ম উপদেষ্টা

হবিগঞ্জ প্রতিনিধি

ধর্ম উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসাইন বলেছেন, পৃথিবীতে মুসলমান আছে দুইশত কোটি, মানুষ আছে ৮০০ কোটি, আমরা ছাড়াও দুনিয়াতে আরো মানুষ আছে। বাংলাদেশের ৫৪ বছরে আমরা আখলাক ঠিক করেতে পারিনি, আমরা চোর, আমরা লুইচ্ছ্যা, আমরা ঘুষখোর, আমরা সুদখোর, আমরা লুটেরা, যে কারণে সারা পৃথিবীতে বাংলাদেশের মানুষের দাম নাই।

শনিবার সন্ধ্যা ৬টায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং মাঠে উপজেলা আহলে সুন্নাত উলামা পরিষদের উদ্যোগে ২য় বার্ষিক সীরাতুন্নাবী সা. মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এদেশে আমাদের জন্ম, এদেশের মাটির নিচে আমরা চলে যাবো। এই দেশের সম্পদ গাছপালা আমরা কাটবো না, চুরি করবো না। দেশকে ভালোবাসবো, দেশকে মহব্বত করবো, এটার নাম দেশপ্রেম। দেশের সম্পদ চুরি করে যারা বিদেশে নিয়ে যায় তারা দেশের দুশমন। আজ হোক কাল হোক এদের বিচার হবে।

ধর্ম উপদেষ্টা বলেন- যারা জিতে তাদেরকে বলা হয় চ্যাম্পিয়ান, যেমন- ফুবল খেলা, ক্রিকেট খেলা ইত্যাদি। আমরা গোটা পৃথিবীতে দুর্নীতিবাজ হিসেবে বেশ কয়েকবার চ্যাম্পিয়ান হয়েছি। আমরা কি ভালো হবো না? আমরা কি ভালো হতে পারবো না?

তিনি বলেন, আমরা ক্ষমতার জন্য পাগল হই। টাকা পয়সা ধনদৌলত দেখলেই আমাদের আর হুস থাকে না। খবরদার! আল্লাহর আজাব আল্লাহর গজবের অপেক্ষা করুন।

মাওলানা মঈনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও মাওলানা নুরুল্লাহ সফির পরিচালনায় অন্যান্যদের মধ্যে আলোচনা করেন আল্লামা রশিদুর রহমান ফারুক বরুণা, আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, মুফতী রেজাউল করিব আবরার, মুফতী মোতালিব হুসাইন সালেহী প্রমুখ।

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

টাঙ্গুয়ার হাওরে হাউস-বোটের ইঞ্জিনে পড়ে শিশুর মৃত্যু

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান