হোম > সারা দেশ

মাধবদীতে দুর্ধর্ষ ডাকাতি, ককটেল বিস্ফোরণ ও হামলায় আহত ৩

জেলা প্রতিনিধি, নরসিংদী

ছবি: আমার দেশ

নরসিংদীর মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়নের পদ্মারকান্দা দীঘিরপাড় এলাকায় এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। একই সময়ে এলাকার অন্তত তিনটি বাড়িতে একযোগে হানা দেয় ডাকাতেরা।

ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। যাওয়ার সময় ডাকাত দলের হামলায় তিনজন জখম হয়েছে।

ভুক্তভোগী মিনহাজুল ইসলাম জানান, রাত প্রায় ১টা ৪০ মিনিটের দিকে পাঁচ-সাতজনের একটি ডাকাত দল প্রথমে তার বাড়ির গেট টপকে ভেতরে ঢোকে। এরপর তারা ভেতরের গেটের তালা ভেঙে বাকি সহযোগীদের ভেতরে ঢুকতে সহায়তা করে।

মুহূর্তের মধ্যে দুটি দরজা ভেঙে ডাকাতেরা সরাসরি তার বেডরুমে ঢুকে পড়ে। এ সময় বাড়ির লোকজনকে জিম্মি করে অর্থ ও স্বর্ণালংকার লুট করে।

ঘটনার সময় মিনহাজুল ইসলামের স্ত্রী-সন্তান নানার বাড়িতে থাকায় তিনি ঘরে একাই ছিলেন। আকস্মিক এই হামলায় ভয় পেয়ে তিনি চিৎকার দিলে ডাকাতেরা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার দাবি করে। অস্বীকৃতি জানালে তাকে মারধর করে।

এরপর ডাকাতের দল আলমারি ও ওয়ার্ডরোব তছনছ করে ঘরে থাকা প্রায় দু-তিন ভরি স্বর্ণালংকার ও ৫০ হাজার টাকা লুটে নেয়। শুধু তাই নয়, ডাকাতেরা মিনহাজের হাত-পা বাঁধার চেষ্টা ও জবাই করার হুমকি দেয়।

লুটপাট শেষে ডাকাতেরা মিনহাজুলকে বেঁধে ফেলার চেষ্টা করলে তিনি কোনো প্রকার চিৎকার বা চেঁচামেচি না করার কথা জানান। যাওয়ার সময় ডাকাত সর্দার তাকে হুমকি দিয়ে বলে, ‘যদি চ্যাঁচামেচি করিস, তাহলে কাল এসে তোকে জবাই করে যাব।’

এলাকা ছাড়ার সময় ডাকাের দল তাদের উপস্থিতি ও আতঙ্ক ছড়াতে তিন-চারটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। ডাকাতদের বাধা দিতে গেলে বা সামনে পড়ে গেলে তিনজনকে কুপিয়ে গুরুতর আহত করে তারা পালিয়ে যায়।

এ ঘটনার পর থেকে পুরো কাঁঠালিয়া ও পদ্মারকান্দা এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকাবাসী রাতে নিরাপত্তা জোরদার এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

নরসিংদীর মাধবদী এলাকার দীঘিরপাড়ে ডাকাতির ঘটনায় মাধবদী থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন জানান, ডাকাতি হওয়ার ঘটনাটি সত্য। আমি ঘটনাস্থলে রয়েছি। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তবে কয়েকজনকে আমরা চিহ্নিত করতে পেরেছি, দ্রুতই তাদের গ্রেপ্তার করা হবে বলে আশ্বাস দেন।

এ ঘটনায় কোনো মামলা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি এবং সবকিছু তদন্ত করছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আমাদের সঙ্গেই থানায় যাবে এবং মামলা দায়ের করবে বলে তিনি জানিয়েছেন।

এমএইচ

নিখোঁজের তিন দিন পর কুতুবদিয়া সৈকতে জেলের লাশ উদ্ধার

চা খেতে গিয়ে নিখোঁজ যুবক, এক মাসেও মেলেনি সন্ধান

ডাকাতির ১১ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার, গ্রেপ্তার ২

বৃদ্ধার ঘর মেরামতে ঢেউটিন দিলেন বিএনপি নেতা

৪ দিন ধরে বাঘাইছড়ির সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

গোয়াইনঘাট সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

ফ্যাসিস্ট নেতারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে খাল দখল করায় বন্যা হচ্ছে: জ্বালানি প্রতিমন্ত্রী

পাহাড়ি ঢলে পোল্ট্রি ফার্ম তলিয়ে স্বপ্নভঙ্গ তরুণ উদ্যোক্তার

বেনাপোল বন্দরে হাঁটুপানি, কোটি টাকার পণ্য পানিতে

নোয়াখালীকে চাঁদাবাজ ও কিশোরগ্যাং থেকে মুক্ত করা হবে: মো. শাহজাহান এমপি