হোম > সারা দেশ

শ্রীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, নিহত ১

উপজেলা সংবাদদাতা, (শ্রীপুর) গাজীপুর

গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ধান কাটার শ্রমিক। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে মাওনা-বরমী আঞ্চলিক সড়কের উজিলাব ন্যাশনাল ফিড মিলের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে একটি সিএনজির ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আনসারুল (৬০) রংপুরের বদরগঞ্জ উপজেলার সরদার পাড়া গ্রামের বাসিন্দা এবং মঈনুদ্দিনের পুত্র। তিনি পেশায় ধান কাটার শ্রমিক ছিলেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন, যাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তারাও ধান কাটার শ্রমিক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরবেলায় মাওনা চৌরাস্তা থেকে চারজন ধান কাটার শ্রমিক নিয়ে একটি সিএনজি বরমীর দিকে যাচ্ছিল। পথে উজিলাব ন্যাশনাল ফিড মিলের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে সিএনজিটি। ঘটনাস্থলেই আনসারুলের মৃত্যু হয় এবং আরও তিনজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে ন্যাশনাল ফিড মিলের সামনে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। মাওনা চৌরাস্তা থেকে বরমীগামী একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

চিরিরবন্দরে লিচু বাগানে মধু বিপ্লব

গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত ৫৬৪ শিক্ষার্থী

ডিজেল ও জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে তিন জাহাজ

বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

চুয়াডাঙ্গায় মৃদু তাপপ্রবাহ, তাপমাত্রা ৩৭.৬ ডিগ্রি

সুন্দরবনে ১০ জেলে অপহরণ, উদ্ধার তৎপরতায় কোস্টগার্ড

প্রতিটি উপজেলায় আধুনিক ‘মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র’ নির্মাণ করবে সরকার

গোমস্তাপুরে তেলের মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ, জরিমানা ৫০ হাজার

ছোটো ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু, বাঁচাতে এসে বড় ছেলে হাসপাতালে

লালপুরে তাপমাত্রা ৩৭.৮ ডিগ্রি, বিপর্যস্ত জনজীবন