হোম > সারা দেশ

সীমান্তে ভারতীয়দের গুলিতে আরেক বাংলাদেশি যুবক নিহত

সিলেট ব্যুরো

সিলেট সীমান্তে ৩৬ ঘণ্টার ব্যবধানে আরেক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় খাসিয়া। নিহত কিশোরে নাম সবুজ মিয়া (২২)। উপজেলার ভিতরগুল পাহাড়তলী গ্রামের আবুল মিয়ার ছেলে। শুক্রবার রাতে উপজেলার দমদমিয়া সীমান্ত এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।

এর আগে গত বুধবার রাতে মনটিলা এলাকায় খাসিয়ারা মারুফ মিয়া (১৬) নামের অপর কিশোরকে গুলি করে হত্যা করেছে।

স্থানীয় সূত্র জানায়, দমদমিয়া সীমান্তের ১২৬১ পিলারের ২শ গজ সীমান্তের ভারতের অভ্যন্তরে নিহতের সবুজের লাশ পড়ে থাকতে দেখা যায়।

দমদমিয়া সীমান্তের ক্যাম্প কমান্ডার জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে একজন বাংলাদেশিকে হত্যার খবর পেয়েছি। বিষয়টির সত্যতা নিশ্চিতে বিএসএফ'র সাথে যোগাযোগ করা হচ্ছে।

গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে অধিনায়ক ৪৮ বিজিবি ভারতীয় ০৪ ব্যাটালিয়ন বিএসএফের কমান্ড্যান্টের সাথে কথা বলেন এবং জোরালো প্রতিবাদ জানান। একইসাথে অপরাধীর বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনগত ব‍্যবস্থা গ্রহণের জন‍্যও বলেন।

অবৈধ জাল তৈরির কারখানার সন্ধান, ৪৪ লাখ টাকার সামগ্রী জব্দ

খাল দখলদারদের স্বেচ্ছায় সরে যেতে হবে: চসিক মেয়র

ফুলবাড়ীয়ায় বজ্রপাতে কলেজছাত্রী ও কৃষক নিহত

ট্রেনে ছোড়া পাথরে দৃষ্টি হারালেন আইনজীবী

জমি নিয়ে বিরোধ, চাচাতো ভাইয়ের ঘুষিতে প্রাণ গেল আরেক ভাইয়ের

বিশেষ অভিযানে যাওয়ার পথে দুর্ঘটনা, ৮ ডিবি পুলিশ সদস্য আহত

সিলেট সীমান্তে বাংলাদেশি কৃষকের লাশ উদ্ধার

আড়াই হাজার কো‌টি টাকা হা‌তি‌য়ে নেয়া হুন্ডি কাজল ভারতে মারা গেছেন

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব

মেয়রসহ চসিককে বোকা বানিয়ে মনোরেলের চুক্তি করেছিল প্রতারক