হোম > সারা দেশ

তিন ঘণ্টা পর রাজশাহীর সাথে রেল যোগাযোগ স্বাভাবিক

ঢাবি সংবাদদাতা

তিন ঘণ্টা পর রাজশাহীর সাথে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। প্রশাসনের আশ্বাসে নন্দনগাছী রেলস্টেশনে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। বুধবার সকালে ৬টা থেকে তারা রেলপথ অবরোধ করেন, ৯টার দিকে প্রত্যাহার করে নেন।

এর আগে রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি পুনর্বহালের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন এলাকাবাসী। ফলে রাজশাহীর সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা নন্দনগাছী স্টেশনে আবার আন্তঃনগর ট্রেন থামানোর প্রয়োজনীয়তা অত্যন্ত জরুরি। তাদের দাবির তালিকায় রয়েছে—সাগরদাঁড়ি, বরেন্দ্র, সিল্কসিটি ও ঢালার চর এক্সপ্রেস ট্রেনের স্টপেজ চালু করা এবং স্টেশনের পরিত্যক্ত অবকাঠামো পুনর্নির্মাণ ও আধুনিকায়ন।

দৌলতদিয়া-পাটুরিয়ায় আবার ফেরি চলাচল শুরু

বিজিবির অভিযান সাত ভারতীয় নাগরিকসহ আটক ১১

দুই কোটি টাকা আত্মসাৎ, ৬ বছরেও প্রতিবেদন দেয়নি দুদক

নারায়ণগঞ্জে তিতাস গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, আহত ৩

ধামইরহাটে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, আটক ১

পেকুয়া থানায় ঘুসের টাকা ফেরত চাইতে গিয়ে মা-মেয়ে রক্তাক্ত

বাফার গুদামে বিএনপি নেতার দাপট, সিন্ডিকেটে সারের তীব্র সংকট

গোয়ালন্দে দেড় যুগেও সংস্কার নেই সড়কের, চরম দুর্ভোগে মানুষ

শেরপুরের ঐতিহ্যবাহী খাবার মহিষ দুধের টক দই

দখলে-দূষণে থামেস্বর নদী এখন ফসলের মাঠ