ময়মনসিংহ-১ আসন (হালুয়াঘাট-ধোবাউড়া) থেকে ত্রয়োদশ বিজয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বেসরকারি ফলাফল প্রকাশিত হয়েছে। এই আসনে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল ঘোড়া প্রতীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষিত হয়েছেন।
হালুয়াঘাট ও ধোবাউড়া—এ দুটি উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ-১ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৪৩টি।
ঘোষিত ফলাফলে প্রাপ্ত ভোট ১ লাখ ০৭ হাজার ২৪১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তার প্রাপ্ত ভোট ১ লাখ ১ হাজার ৭০ ।