হোম > সারা দেশ

মাগুরার মহাম্মদপুরে ট্রলির চাপায় শিশুর মৃত্যু

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের খদ্দফুলবাড়ি এলাকায় মাটি টানা ট্রলির চাপায় মো: আবিদ শেখ (১১)নামে ৩য় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, তারা মো: আবিদ শেখকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয় ।

নিহত মো: আবিদ শেখ খদ্দফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র ও স্থানীয় মো: ওবায়দুল্লাহ শেখের ছেলে । এ ঘটনায় ট্রলি চালক ট্রলিটি ফেলে পালিয়ে যায় এবং পুলিশ ট্রলিটিকে জব্দ করেন।

আবিদ শেখের পিতা ওবায়দুল্লাহ শেখ বলেন, ছেলেটি ঘটনারদিন বেলা ১১ টার দিকে সাইকেল চালিয়ে বাড়ি থেকে খদ্দফুলবাড়ি বাজারে যাবার পথে ব্রিজে উঠলে সামনে থেকে আসা একটি মাটির ট্রলি তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক কিছুক্ষণ পরে তাকে মৃত ঘোষণা করেন।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুর রহমান বলেন, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সুশাসন ও ইনসাফ প্রতিষ্ঠায় ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করতে হবে

ফুলবাড়ীয়ায় তীব্র গরমে লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মসজিদের কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২২

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

সারা দেশে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় অসুস্থ হাতি ‘বাদশা বাহাদুর’

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ১১ দলের মিছিল