হোম > সারা দেশ

কুষ্টিয়ায় ডাম্পট্রাকের ধাক্কায় করিমনের চালক নিহত

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

কুষ্টিয়ার খোকসায় বেপরোয়া গতির ডম্পট্রাকের ধাক্কায় করিমনের এক চালক নিহত হয়েছেন। রোববার সকাল ৯টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের বিলজানি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুন্না (১৯) চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের মোতালেবের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ৯টার দিকে করিমনচালক মুন্না তার যানবাহনটি নিয়ে রাজবাড়ীর উদ্দেশে যাচ্ছিলেন। পথে বিলজানি বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কুষ্টিয়া অভিমুখী একটি দ্রুতগতির ডাম্পট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান করিমনচালক মুন্না।

দুর্ঘটনার বিষয় নিশ্চিত করে খোকসা থানার ওসি মোশারফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধার করেছে। ডাম্পট্রাকটি জব্দ করা হলেও চালক কৌশলে পালিয়ে গেছেন। এ বিষয়ে হাইওয়ে পুলিশ পরবর্তী প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করবে।

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০