হোম > সারা দেশ

নওগাঁয় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

নওগাঁয় জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। বুধবার (৭ জানুয়ারি) জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার জানায়, এটি চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা।

জানা যায়, কুয়াশার ঘনত্ব তুলনামূলক কম থাকলেও হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা কয়েক গুণ বেড়ে গেছে। ফলে সকাল থেকেই নগর ও গ্রামাঞ্চলে জনজীবন স্থবির হয়ে পড়েছে। ঠান্ডার কারণে ব্যাহত হচ্ছে এ মৌসুমের ধান রোপণ। কষ্টে আছেন ছিন্নমূল মানুষ। গত তিন দিন ধরেই এমন আবহাওয়া বইছে জেলাজুড়ে।

বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, টানা তিন সপ্তাহ ধরে বৈরী আবহাওয়ায় জনজীবনে প্রভাব পড়েছে। বুধবার সকাল ৬টায় ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এই মৌসুমে এটিই সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। জেলায় মাঝারি শৈত্যপ্রবাহ চলছে। আগামী কয়েক দিন তাপমাত্রা আরও কমতে পারে।

এসআই

চিরিরবন্দরে ৩ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

মিরসরাইয়ে নিখোঁজ তিন কিশোর উদ্ধার

সাংবাদিকের বিরুদ্ধে সেই বিএনপি নেতার স্ত্রীর মামলা

জেলে বাবার জন্য খাবার নিয়ে গিয়ে মেঘনায় তলিয়ে গেল শিশু

মেলান্দহে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নাটোরে রোগীর মাকে ধর্ষণ: তিন সদস্যের তদন্ত কমিটি

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত

আপনি গুলি করলে আমি বসে থাকবো? বিএসএফকে বিজিবি

ছেলের নতুন বিল্ডিংয়ে ঠাঁই হয়নি ৯৫ বছর বয়সী ছামেনা খাতুনের

হাসিনা আসবে স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন