হোম > সারা দেশ

‎মুক্তিপণ দিয়েও মিলছে না সন্ধান, পরিবারে আহাজারি

সৌদির রিয়াদে বাহুবলের যুবক অপহরণ

‎সাজিদুর রহমান, বাহুবল, হবিগঞ্জ

হবিগঞ্জের বাহুবল উপজেলার বাসিন্দা নবি হোসেন নামের এক যুবক সৌদি আরবের রিয়াদে অপহরণের শিকার হয়েছেন। তিনি রিয়াদের আজিজিয়া এলাকায় থাকতেন এবং চারমিনা মসজিদের সামনে কাজ করতেন। অপহরণের পর মাফিয়া চক্রের দেওয়া মোবাইল (০১৮৫৭৬৪০০০) নাম্বারে মুক্তিপণের টাকা পাঠানোর পর হতে তার কোনো সন্ধান মিলছে না। এতে নবি হোসেনের দেশের বাড়ি বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের গকুলপুর গ্রামে স্বজনদের মাঝে চলছে আহাজারি ও হতাশা।

‎নবি হোসেনের বড় ভাই জমির আলী জানান, ছোট ভাই নবি হোসেন গত ২ জানুয়ারি জীবিকার তাগিদে স্থানীয় করিমপুর গ্রামের তারেক মিয়ার মাধ্যমে সৌদি আরবে পাড়ি দেন। সেখানে রিয়াদের আজিজিয়া এলাকার চারমিনা মসজিদের সামনে ‘শারিকাতু সুরাইয়া উবাইদ আল-মুতাইরি লিল মালুকাত’ কোম্পানিতে কাজ করতেন। দীর্ঘ প্রায় চার মাস পর গত ৩ জুন নবি হোসেন বাড়িতে ফোন দিয়ে বেতন প্রাপ্তির কথা জানিয়ে পরদিন ৪ জুন টাকা ছাড়ার কথা বলে। জমির আলী কান্নাজড়িত কণ্ঠে আমার দেশকে জানান, এরপর হতে নবি হোসেনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

‎এ ব্যাপারে দালাল তারেক মিয়ার সঙ্গে জমির আলী যোগাযোগ করলে সন্তোষজনক কোনো উত্তর পাননি। ঘটনার ১৩ দিন পর ১৫ জুন ফোনে মুক্তিপণ দাবি করা হয়। ভাইয়ের জীবনের মায়ায় জমির আলী ০১৮৫৭৬৪০০০ বিকাশ নাম্বারে ৩৪ হাজার টাকা প্রেরণ করেন। তখন অপহরণকারী জানিয়েছিল মুক্তিপণ দিলে নবি হোসেনকে মক্কায় পাঠিয়ে দেবে। কিন্তু নবি হোসেনের কোনো সন্ধান না দিয়ে পুনরায় আরো টাকা চাওয়া হলে জমির আলী ১৬ জুন মুক্তিপণ বাবদ আরো সাত হাজার টাকা প্রেরণ করেন। এরপরও নবি হোসেনের কোনো সন্ধান না পেয়ে ভাই জমির আলীসহ পরিবারের সদস্যরা হতাশ হয়ে পড়েছেন। ভুক্তভোগী পরিবার নবি হোসেনকে উদ্ধারে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

‎এ বিষয়ে জানতে চাইলে বাহুবল মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএস

আ.লীগ নেতার সন্ত্রাসী বাহিনীর তাণ্ডবে অর্ধশতাধিক পরিবারের পুরুষ গ্রামছাড়া

জোর করে চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে চান স্বেচ্ছাসেবক লীগ নেতা!

অভয়নগরে যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

হাফিজা হত্যার রহস্য ৪ মাসেও উদঘাটন হয়নি

শতাধিক করাতকলে লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল

পুঠিয়ায় তিন ফসলি জমিতে পুকুর খননের হিড়িক, সংকুচিত হচ্ছে কৃষিজমি

পঞ্চগড়ে সড়ক বন্ধ করে দিয়েছে প্রভাবশালীরা

স্বপ্নলোক হাউজিং কোম্পানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ধান-চাল সংগ্রহে চলছে নানা অনিয়ম, দুর্নীতি

হবিগঞ্জে পাহাড় কেটে নির্মাণ হচ্ছে পোলট্রি, হ্যাচারি