হোম > সারা দেশ

সুনামগঞ্জে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জনগণের কাছে অঙ্গীকার

সুজনের উদ্যোগে মুখোমুখি অনুষ্ঠান

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

ছবি: আমার দেশ

সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় সুজন-সুশাসনের জন্য নাগরিক সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে ভোটারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রার্থীরা।

জেলা সুজনের সভাপতি নুরুল হক আফিন্দীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদের সঞ্চালনায় বক্তব্য দেন সুজনের উপদেষ্টা প্রাক্তন অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, উপদেষ্টা সুখেন্দু সেন, সহসভাপতি আলী হায়দার, সুনামগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম পলাশী।

অনুষ্ঠানে প্রার্থীরা ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এবং নির্বাচিত হলে জেলা সদরের অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন।

এ সময় প্রার্থীরা আসন্ন সংসদ সদস্য নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে অঙ্গীকার করেন।

ফেনীতে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা-বোনের অবস্থা আশঙ্কাজনক

সিলেটে খাল খননে অংশ নেবে ৫০ হাজার মানুষ, রোপণ হবে ১০ লাখ গাছ

খাল খনন প্রকল্পে কোনো দুর্নীতি সহ্য করা হবে না: এমপি নিজাম

খুলনায় কোরবানির পশুর চাহিদার চেয়েও এবার মজুত বেশি

গণভোটের রায় না মানলে গণআন্দোলন গড়ে তোলা হবে

তারাগঞ্জে ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

ঝিনাইদহে সাবেক মেয়রসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

বদরগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ভুল সেট কোডে পরীক্ষা, দায়িত্ব হারালেন কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার

ধান মাড়াই মেশিনে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু