হোম > সারা দেশ

পদ্মা নদী পারাপারের সময় নৌকা ডুবিতে ২ জনের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া)

কুষ্টিয়ার ভেড়ামারায় ছোট মাছ ধরা ডুঙ্গা নৌকায় কৃষি কাজের উদ্দেশে পদ্মা নদী পারাপারের সময় আকস্মিক দুর্ঘটনায় নৌকা ডুবিতে দুইজনের মৃত্যু হয়েছে। দুইজন আহত অবস্থায় উদ্ধার করেছে এলাকাবাসী।

নিহতরা হলেন ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত আ. গফুরের পুত্র আ. রশিদ (৬০) ও একই গ্রামের মৃত শরাফত হোসেনের পুত্র মৃত মামুন হোসেন (২৭)। আহতরা হলেন একই গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (৪০) ও মৃত পলানের পুত্র মো. ইফসুফ (৩৬)।

বেঁচে ফেরা শরিফুল ইসলাম বলেন, প্রতিদিনের মতো আ. রশিদ ও মামুন জমিতে আখ লাগানোর জন্য রওনা হয়। জমি নদীর অপরপ্রান্তে হওয়ায় ছোট ডুঙ্গা (ছোট নৌকা জাতীয়) দিয়ে পার হয়। মঙ্গলবার সকাল ৯টার সময় অন্যদিনের মতো চারজন পার হচ্ছিলাম কিন্তু কিছু দূর যাওয়ার পর হঠাৎ ডুঙ্গা সামান্য কাত হয়ে পানি উঠতে থাকে তারপর কিছু বুঝে ওঠার আগেই ডুবে যায়, সবাই প্রাণে বাঁচার চেষ্টা করতে থাকি, হঠাৎ আমি পায়ের নীচে মাটির স্পর্শ অনুভব করি এবং কোন রকম কিনারায় উঠে জ্ঞান হারিয়ে ফেলি, আমার চোখের সামনে এমন দুর্ঘটনা সহ্য করতে পারছি না। ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত আ. গফুরের পুত্র আ. রশিদ (৬০) ও একই গ্রামের মৃত শরাফত হোসেনের পুত্র মৃত মামুন হোসেন (২৭) মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী ইমরান হোসেন বলেন, আমরাও নদী পারাপারের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলাম, ওদের পরেই আমরা যাবো কিন্তু ওরা কিছুদূর যেতেই ছোট নৌকাটা হঠাৎ দুলতে দুলতে কাত হয়ে ডুবে যায়, আমিসহ কয়েকজন দ্রুত ঝাঁপ দিয়ে তাদের মধ্যে মামুন ও রশিদ চাচাকে উদ্ধার করি, মামুন ও রশিদ চাচাসহ দুজনের অবস্থায় খুব খারাপ ছিল, জীবনের ঝুঁকি নিয়ে তাদের বাঁচানোর চেষ্টা করি।

স্থানীয় ইউপি সদস্য শরিফুল ইসলাম রনি বলল, দুর্ঘটনা শোনার সাথে সাথে সেখানে উপস্থিত হয় এবং যা জানতে পারি তা সত্যি খুব মর্মান্তিক ঘটনা, একি সাথে একি গ্রামের দুই জনের মৃত্যুতে এলাকায় গভীর শোক বিরাজ করছে ।

ভেড়ামারা থানার ওসি মোহাম্মদ আব্দুর রব তালুকদার বলেন,পদ্মা নদী থেকে আ. রশিদ ও মামুন হোসেনকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মতলব উত্তরে জাটকা রক্ষায় অভিযানে ১৪ জেল আটক

কুষ্টিয়া জেলা জামায়াতের নতুন আমীরের শপথ গ্রহণ

দিনদুপুরে নারীর ব্যাগ ছিনতাই, সিসিটিভিতে শনাক্ত যুবক আটক

ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার, সাড়ে ৬ লাখ টাকা জব্দ

নিখোঁজ যুবকের লাশ উদ্ধার, ঘাতক গ্রেপ্তার

মাদারীপুরে সংঘর্ষে নিহতের ঘটনায় ৮৬ জ‌নের বিরুদ্ধে মামলা

মুদি দোকানিকে হত্যার হুমকি স্বেচ্ছাসেবক লীগ নেতার

ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন ধানের শীষ প্রার্থীর

পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে পরাজিত প্রার্থী তুহিন