হোম > সারা দেশ

ইন্ডিয়ান চোরাই চিনি পিঁপড়াও খায় না : শাবি ভিসি

সিলেট ব্যুরো

ইন্ডিয়ান চোরাই চিনি পিঁপড়াও খায় না বলে মন্তব্য করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী।

রোববার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, দেশের চিনিকলগুলোতে উৎপাদিত চিনি স্বাস্থ্যসম্মত এবং এর স্বাদও উন্নত। ভারত থেকে চোরাই পথে নিম্নমানের চিনি আসায় দেশের বাজারে স্থানীয় চিনি শিল্প মারাত্মক সংকটে পড়েছে এবং স্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে।

ভিসি দেশীয় চিনি শিল্পের উন্নয়নের প্রয়োজনীয়তা এবং স্থানীয়ভাবে উৎপাদিত স্বাস্থ্যসম্মত চিনির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিতে হবে। এছাড়া স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণে মনোযোগ দেওয়া এবং জনসচেতনতা ও মানসম্মত খাবার তৈরিতে দেশীয় চিনি ব্যবহারের পরামর্শ দিতে চিকিৎসকদেরকে আহবান জানান।

সিলেট এমএজি ওসমানী কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. জিয়াউর রহমান চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।

শহীদ জিয়ার স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেবে সরকার

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

লিচুর জন্য হিমাগার স্থাপনের সম্ভাবনা যাচাই করা হবে: বাণিজ্যমন্ত্রী

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত