হোম > সারা দেশ

গৌরনদীতে মহাসড়কে ঝরলো দুই প্রাণ

স্টাফ রিপোর্টার, বরিশাল

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাসস্ট্যান্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে অজ্ঞাত একটি পরিবহনের ধাক্কায় ইঞ্জিন চালিত ভ্যান উল্টে ভ্যানের চালক ও একজন যাত্রী নিহত হন।

গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, অজ্ঞাত পরিবহনের ধাক্কায় ইঞ্জিনচালিত ভ্যান উল্টে চালক ও একজন যাত্রী মহাসড়কের মধ্যে পরে যায়। খবর পেয়ে তাৎক্ষণিক দুর্ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত ওই দুইজনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত বলে ঘোষণা করেন।

নিহত ভ্যান যাত্রী আব্দুর রাজ্জাক (৪৭) গৌরনদী পৌরসভার কর্মচারী ও দক্ষিণ পালরদী গ্রামের বাসিন্দা। অপরজন ভ্যান চালক স্বপন খান (৬০) কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের মৃত সুরাত খানের ছেলে ।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি ঘাতক অজ্ঞাত পরিবহনকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

লোহানীপাড়া বন বিভাগে গাছ কাটার মহোৎসব

কমলগঞ্জে সেতুর কাজ বন্ধ দুর্ভোগে ২৫ গ্রামের মানুষ

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

লালমোহনে নিয়োগ জালিয়াতির অভিযোগে অধ্যক্ষের এমপিও বন্ধের নোটিশ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক

অর্ধকোটি টাকা ও স্বর্ণালংকার নিয়ে লাপাত্তা দম্পতি

বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে অনিয়মের অভিযোগ