হোম > সারা দেশ

শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

মাদারীপুর জেলার শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ মাজেদ মিয়া(৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার রাত ৮ টার দিকে মাদবরচর ইউনিয়নের পাচ্চর গার্লস স্কুল রোডের পাশে মোঃ ফজলু সরকারের নির্মাণাধীন ভবনের কাজ করার সময় পাশের বৈদ্যুতিক তারের সাথে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এ দুর্ঘটনা ঘটে। তিনি পেশায় নির্মাণ শ্রমিকের ঠিকাদার ছিলেন। নিহত মোঃ মাজেদ মিয়া গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর খামার বালুয়া গ্রামের আব্দুল আজ্জাত এর ছেলে।

জানা গেছে, পাচ্চর গার্লস স্কুল রোডের পাশে মোঃ ফজলু সরকারের নির্মাণাধীন শপিং কমপ্লেক্স ভবনের ছাদের উপর দিয়ে লোহার রড নিয়ে যাওয়ার সময় বিদ্যুতের তারের সাথে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

শিবচর থানার এস আই ওলিয়ার রহমান বলেন,খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে চলে আসি। নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বৈদ্যুতিক তারের সাথে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ মাজেদ মিয়া নামের একজনের মৃত্যু হয়েছে। পরবর্তীতে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নেব '।

নাটোরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

দিনাজপুর শহর জামায়াতের অগ্রসর কর্মীদের শিক্ষাশিবির

বিএনপির নির্বাচনি সভায় হামলার মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার

হাজীগঞ্জে পৃথক দুর্ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যু

প্রেমের বিয়ের ৮ মাসেই স্বামীর মৃত্যু, স্ত্রী পলাতক

চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে গুলি করে হত্যাচেষ্টা যুবদল কর্মীর

হযরত শাহপরান (রহ.) মাজারেও দানবাক্স বসালো জেলা প্রশাসন

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরণ

গৃহবধূকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত ৮