হোম > সারা দেশ

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের চিনাকান্দি সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত ব্যক্তি উপজেলার ধনপুর ইউনিয়নের গামাতলা খাসপাড়া পূর্ব এলাকার বাসিন্দা জয়নাল আবেদীনের ছেলে মো. সাইদুল ইসলাম। বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় তিনি নিহত হন।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) জানায়, মাছিমপুর বিওপি এবং প্রতিপক্ষ ১৯৩ বিএসএফ ব্যাটালিয়নের করাইগড়া ক্যাম্পের দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২০৯/এমপির কাছ প্রবেশ করে বাংলাদেশি যুবক। সে সময় ১৯৩ ব্যাটালিয়ন বিএসএফের টহল দল তাকে গুলি করে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মো. সাইদুল ইসলাম (২৪) সন্ধ্যায় গুলিবিদ্ধ হন। গুলিতে আহত সাইদুলকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার শফিকুর ইসলাম বলেন, নিহতের বুকে ও পেটে দুটি গুলি লেগেছে। ময়নাতদন্তের পর জানা যাবে কি ধরণের বুলেট শরীরে লেগেছে।

বগুড়া সিটিতে ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর, সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় সড়ক

শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তুর পাশে মিলল চিরকুট

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

লোহানীপাড়া বন বিভাগে গাছ কাটার মহোৎসব

কমলগঞ্জে সেতুর কাজ বন্ধ দুর্ভোগে ২৫ গ্রামের মানুষ

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

লালমোহনে নিয়োগ জালিয়াতির অভিযোগে অধ্যক্ষের এমপিও বন্ধের নোটিশ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক