হোম > সারা দেশ

কক্সবাজার সমুদ্রসৈকতে নেমে শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২

প্রতিনিধি, চবি

ফাইল ছবি

কক্সবাজার সমুদ্র সৈকতের পানিতে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ছাড়া আরো দুইজন শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার সকালে হিমছড়ি বিচ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ডুবে মারা যাওয়া ওই শিক্ষার্থীর নাম কে. এম. সাদমান রহমান সাবাব। তার পিতার নাম কে. এম. আনিছুর রহমান। তার স্থায়ী ঠিকানা ঢাকার মিরপুরে। বাকি নিখোঁজ শিক্ষার্থীরা হলেন– অরিত্র হাসান ও আসিফ আহমেদ। তাদের দুজনের বাড়ি বগুড়ায়। তিনজনই বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। তারা শহিদ মো. ফরহাদ হোসেন হলে থাকতেন।

এ বিষয়ে চবির সহকারী প্রক্টর ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক সাঈদ বিন কামাল চৌধুরী বলেন, গতকাল রাতে প্রথম বর্ষের চার শিক্ষার্থী কক্সবাজারে ঘুরতে যায়। তারা নিজ উদ্যোগে সেখানে গিয়েছেন। এর মধ্যে একজনের লাশ উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। বাকি দুজন নিখোঁজ রয়েছেন। আমরা সেখানকার পুলিশের সাথে যোগাযোগ করেছি। তাদের পরিবারকে জানানো হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় থেকে আমাদের বিভাগের সিনিয়র কয়েকজন শিক্ষক কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।

কক্সবাজার টুরিস্ট পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) গাজী আতাউর রহমান বলেন, বিষয়টি আমরা জেনেছি, ঘটনাস্থলে যাচ্ছি। পরে ঘটনার বিস্তারিত জানানো হবে।

হাতুড়ি দিয়ে পিটিয়ে দোকান কর্মচারীকে হত্যা

পদ্মা নদী থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

বাদীর কাছ থেকে ৪০ হাজার টাকা আদায়ের অভিযোগ ডিবি পুলিশের বিরুদ্ধে

কুলাউড়ায় সন্তানসহ নিখোঁজ প্রবাসীর স্ত্রী

এসি ও সিসি ক্যামেরার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

বিয়ের দাবিতে এক সন্তানের জননীর অনশন, পরিবার পলাতক

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

লালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ নিহত ২