হোম > সারা দেশ

ধানের শীষের পক্ষে ভোটের প্রচার, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার

উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর (নোয়াখালী)

নোয়াখালী-৪ আসনের সুবর্ণচর উপজেলায় ধানের শীষের পক্ষে ভোটের প্রচারের অভিযোগে মো. আক্তার হোসেন নামে এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে নির্বাচনি দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আকিব ওসমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশের পর জেলা নির্বাচন অফিসের নির্দেশনা অনুযায়ী অভিযুক্ত কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে নির্বাচনি দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

এছাড়া কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

অভিযুক্ত মো. আক্তার হোসেন সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন।

ফেনীতে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মহিপুরে মাছ ধরতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৭

কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব জামায়াত এমপির

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

১৪ লাখ টাকার বাঁশের পাইলিংও ব্যর্থ, তিস্তা সেতু রক্ষা বাঁধে নতুন করে ভাঙন

এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব, বিএনপিকর্মীকে এমপি হানজালা