হোম > সারা দেশ

বিজিবি'র অভিযানে সীমান্ত পেরিয়ে আনা ১৫টি গরু জব্দ

উপজেলা প্রতিনিধি, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অভিযানে মিয়ানমার সীমান্ত পেরিয়ে আসা ১৫টি গরু জব্দ করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) সকাল ৭টার দিকে গর্জনীয়া ইউনিয়নের মাঝিরকাটা এলাকা থেকে এসব গরু জব্দ করা হয়।

১১ বিজিবি'র অধিনায়ক লে. কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস গণমাধ্যমে বলেন, ১৫টি গরু জব্দ হলেও খবর পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কোন ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি বলেন, সীমান্ত পথে গরু চোরাচালান রোধকল্পে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সীমান্ত এলাকায় কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরো বলেন, জব্দকৃত গরুগুলোর সিজার ফরম তৈরি করা হয়েছে। বিধিমোতাবেক কাস্টমসের মাধ্যমে গরুগুলো নিলামে দেয়া হবে দুই-একদিনের মধ্যে।

হাতুড়ি দিয়ে পিটিয়ে দোকান কর্মচারীকে হত্যা

পদ্মা নদী থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

বাদীর কাছ থেকে ৪০ হাজার টাকা আদায়ের অভিযোগ ডিবি পুলিশের বিরুদ্ধে

কুলাউড়ায় সন্তানসহ নিখোঁজ প্রবাসীর স্ত্রী

এসি ও সিসি ক্যামেরার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

বিয়ের দাবিতে এক সন্তানের জননীর অনশন, পরিবার পলাতক

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

লালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ নিহত ২