হোম > সারা দেশ

‘আমার দেশ’ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন

জেলা প্রতিনিধি, রাজবাড়ী

মেঘনা গ্রুপ ও একাত্তর টিভির মালিক দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশকসহ কয়েকজন সাংবাদিকের নামে মিথ্যা মামলা দায়ের করায় রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বৃহস্পতিবার বেলা ১১টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে অংশ নেন জেলার সাংবাদিকসহ সামাজিক-সংস্কৃতিক ব্যক্তিবর্গ।

এ মানবন্ধনে বক্তৃতা করেন,রাজবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি অ্যাডভোকেট খান মো. জহুরুল হক,সহসভাপতি আর টিভির জেলা প্রতিনিধি এম মনিরুজ্জামান,রাজবাড়ী রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও আমাদের সময়ের জেলা প্রতিনিধি সোহেল রানা,যমুনা টিভির জেলা প্রতিনিধি মো. রুবেলুর রহমান,জনকণ্ঠের মো. শহিদুল ইসলাম, রাজবাড়ী প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক আবুল কালাম, প্রেসক্লাবের সাবেক সহসভাপতি মো. মোশারফ হোসেন,কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেন,পাংশা উপজেলা আমার দেশ প্রতিনিধি এম এ জিন্নাহ,ইনকিলাবের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আমার দেশ পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি আবু মুসা বিশ্বাস।

বক্তারা মাহমুদুর রহমানকে একজন দেশপ্রেমিক,নির্ভীক ও আপোসহীন সাংবাদিক হিসাবে উল্লেখ করে বলেন,তিনি তার পত্রিকায় দীর্ঘদিন ধরে দুর্নীতিবাজ আমলা-ব্যবসায়ীদের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছেন। মেঘনা গ্রুপের মালিক ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর কী করে মামলা করার সাহস পায়? লুটেরাদের বিরুদ্ধে শক্তহাতে রুখে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা।

অসহায়দের মুখে তৃপ্তির হাসি ফোটাচ্ছে ‘মানবতার ভাতের হাঁড়ি’

শাল্লায় পাঁচদিন বিদ্যুৎ নেই

বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে সাংবাদিককে মারধরের অভিযোগ

কালিয়াকৈরে ১৮ মামলার আসামি গ্রেপ্তার

ধানুয়া কামালপুর স্থলবন্দরে দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ

জুলাই শহীদদের অধিকাংশই শ্রমিক: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জে শুটারগান ও গুলিসহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার

গ্যারেজে আগু‌নে পু‌ড়লো ২২‌টি টমটম

কমিউনিটি ক্লিনিকের পাশের ডোবায় মিলল সরকারি ওষুধের স্তুপ

বাঁধে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা হয় না: শিশির মনির