হোম > সারা দেশ

গোয়ালন্দে ৩০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

ট্রাকে জুটের আড়ালে পাচার

উপজেলা প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

ছবি: আমার দেশ

রাজবাড়ীর গোয়ালন্দে ট্রাকে জুটের আড়ালে পাচারের সময় ৩০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার ভোরে দৌলতদিয়া বাস টার্মিনালের সামনে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, যশোরের বেনাপোল পোর্ট থানার গয়রা গ্রামের আমিন উদ্দিনের ছেলে রমজান আলী (৩৪), দিঘীরপাড় গ্রামের মৃত কাওসার আলীর ছেলে ট্রাকচালক আরমান হোসেন ইউনুস (৩০) ও কাগমারী গ্রামের মো. মালেক মোড়লের ছেলে ট্রাকের হেলপার আরিফ হোসেন (৩২)।

সোমবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পুলিশ সুপার মীর মনির হোসেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৪টার দিকে দৌলতদিয়া বাস টার্মিনালের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে ডিবি পুলিশ।

ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেট্রো-ট-১৮-১১১৮ নম্বরের ঝুটবোঝাই একটি টাটা কার্গো ট্রাক থামানো হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পালানোর চেষ্টা করলে ট্রাকের চালক, হেলপার ও আরেক ব্যক্তিকে আটক করা হয়। পরে ট্রাকের ভেতরে বক্সে শুয়ে থাকা রমজান আলীর মাথার নিচ থেকে ১৫০টি নীল জিপার ব্যাগে রাখা ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ সময় ট্রাক, দুটি স্মার্টফোন ও একটি বাটন ফোন জব্দ করা হয়। উদ্ধার ইয়াবার ওজন প্রায় তিন কেজি। যার আনুমানিক বাজারমূল্য ৯০ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, ইয়াবাগুলো ঢাকা থেকে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে যশোরে নেওয়া হচ্ছিল।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গোয়ালন্দঘাট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার মীর মনির হোসেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল হক, ডিবির ওসি মো. মফিজুল ইসলাম ও গোয়ালন্দঘাট থানার ওসি মো. সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

এমএইচ

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০