হোম > সারা দেশ

নিহতরা হলেন, দুর্ঘটনাকবলীত লোকাল বাসের মালিক উপজেলার গোপীনাথপুর গ্রামের ফেলু কাজীর ছেলে ইলিয়াস কাজী (৫০) ও ফেরিওয়ালা যশোরের বাসিন্দা মাসুম মিয়া (৫০)।

গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ২

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও পাঁচজন।

সোমবার (২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের শরীফপাড়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দুর্ঘটনাকবলীত লোকাল বাসের মালিক উপজেলার গোপীনাথপুর গ্রামের ফেলু কাজীর ছেলে ইলিয়াস কাজী (৫০) ও ফেরিওয়ালা যশোরের বাসিন্দা মাসুম মিয়া (৫০)।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ আবুল হাশেম মজুমদার বলেন, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস গোপীনাথপুরের শরীফপাড়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে যাত্রী তুলেছিল। এসময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাস পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে সামনে থাকা একটি ভ্যানকে চাপা দিয়ে খাদে পড়ে যায় বাসটি। এ সময় ফেরিওয়ালা মাসুম মিয়া ঘটনাস্থলে নিহত ও লোকাল বাসের অন্তত পাঁচ যাত্রী আহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা বাসের নিচ থেকে ওই বাসের মালিক ইলিয়াস কাজীর মরদেহ উদ্ধার করে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জামালপুরে রেলওয়ে ওভারপাসে বোমা, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমা সদৃশ বস্তু, আতঙ্কে যান চলাচল বন্ধ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী