হোম > সারা দেশ

৪২ লাখ টাকার ব্রিজ হেলে পড়েছে হস্তান্তরের আগেই

উপজেলা প্রতিনিধি, রাজাপুর (ঝালকাঠি)

ঝালকাঠির রাজাপুর উপজেলাতে নির্মাণ শেষ হওয়ার আগেই একটি ডেক-স্ল্যাব ব্রিজ ডেবে গিয়ে হেলে পড়েছে। এতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।

উপজেলার শুক্তাগড় ইউনিয়নের সাংগর-গোপালপুর সংযোগ সড়কে বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়ার বাড়ির সামনে নির্মাণাধীন ব্রিজটিতে এ ঘটনা ঘটে।

উপজেলা সহকারী প্রকৌশলী আবুল বাসায় জানান, প্রায় ৪২ লাখ টাকা ব্যয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান শান্ত এন্টারপ্রাইজ ব্রিজটি নির্মাণ করছে। ব্রিজটির দৈর্ঘ্য ১৬ মিটার এবং প্রস্থ ৩ দশমিক ৭ মিটার। তবে নতুন ঠিকাদারের নাম প্রকাশ করা হয়নি।

মঙ্গলবার দুপুরে সরেজমিনে গিয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, আগে সেখানে একটি পাটাতন ব্রিজ ছিল, যার ওপর দিয়ে তিন গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিদিন চলাচল করতেন। পরবর্তীতে নতুন ডেক-স্ল্যাব ব্রিজ নির্মাণ কাজ শুরু হলেও বিভিন্ন অনিয়মের অভিযোগে কাজ বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন বন্ধ থাকার পর নতুন ঠিকাদার নিয়োগ দিয়ে গত বছরের নভেম্বর মাসে পুনরায় কাজ শুরু করা হয়।

স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে ঢালাইয়ের সময়ই ব্রিজের একাংশ ডেবে যায়। পরে সেটি ভেঙে পুনরায় নির্মাণ করা হলেও কাজ শেষ হওয়ার মাত্র ১৫ দিনের মাথায় আবারও পুরো ব্রিজ ডেবে গিয়ে হেলে পড়ে। বর্তমানে ব্রিজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

তারা আরও জানান, ব্রিজটি দিয়ে মূলত বাইসাইকেল ও অটোরিকশা চলাচল করে। ভারী যানবাহন চলাচল না করলেও এমন অবস্থার সৃষ্টি হওয়ায় তারা চরম দুর্ভোগে পড়েছেন। বর্তমানে এলাকাবাসী আবারও ঝুঁকিপূর্ণ সাঁকোর ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন।

এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মো. নুরুল আমিন খান সুরুজ পলাতক থাকায় এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা প্রকৌশলী অভিজিৎ মজুমদার বলেন, ব্রিজটি এখনও হস্তান্তর করা হয়নি। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মহেশপুর সীমান্তে নারী-পুরুষ ও শিশুসহ ১১ বাংলাদেশি আটক

সিরাজদিখানে রামিসার দাফন সম্পন্ন

বোয়ালমারীতে সাবেক কাউন্সিলরের বাড়ি থেকে ভিজিএফের ৬৩০ কেজি চাল উদ্ধার

পূর্বধলায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত অর্ধশত

শেরপুরে প্রেমের দ্বন্দ্বে আলামিন হত্যা, আটক ২

বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে: হাসনাত আবদুল্লাহ

চট্টগ্রামে ডিসির ছয় মাসপূর্তিতে ব্যতিক্রমী আয়োজন

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিয়ে আ.লীগ আইনজীবীদের মহড়া

সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৯

জামায়াতকে কখনই এ দেশের মানুষ ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল